বীরভূমে পুলিশি তল্লাশিতে উদ্ধার ৮০টি তাজা বোমা

পুলিশের উদ্যোগে সমস্ত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে বলেও জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনওরকমের অশান্তির ঘটনা রুখতে তৎপর বীরভূমের (Birbhum) জেলা পুলিশ (Police)। জেলাজুড়ে লাগাতার তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। সেই তল্লাশি অভিযানে এবার বাজেয়াপ্ত করা হল কম করে ৮০টি তাজা বোমা (Bomb)। শনিবার রাতে বীরভূমের সদাইপুর থানার পাঁচটি এলাকা থেকে এই বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ডিএসপি অয়ন সাধুর নেতৃত্বে ফের লালমোহনপুর এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। সেই সময় ড্রামে ভর্তি বিপুল বোমা দেখতে পাওয়া যায়। এরপর বোমাগুলি বাজেয়াপ্ত করেন পুলিশ কর্মীরা। সদাইপুর থানার তুরুকবরিহাট, মানিকপুর-সহ পাঁচ জায়গা থেকে মোট ৮০টি বোমা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের উদ্যোগে সমস্ত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে বলেও জানা গিয়েছে। তবে কী কারণে এই বোমা মজুত করা হয়েছিল, কারা মজুত করেছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য গত সপ্তাহে বীরভূমের মাড়গ্রামের হাসপাতাল মোড় এলাকায় বোমা বিস্ফোরণের জেরে দুজনের মৃত্যু হয়েছে। দুজনেই তৃণমূল কর্মী। ঘটনাস্থলেই মৃত্যু হয় সঙ্গী নিউটন শেখ নামে এক যুবকের। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখ। তারপর থেকে তল্লাশি অভিযানের গতি বাড়িয়েছে জেলা পুলিশ। দু’দিন আগে ওই এলাকার একটি কলাবাগানের ঝোঁপ থেকে কন্টেনার বোমা উদ্ধার করেছিল পুলিশের টহলদারি দল। জেলা পুলিশ সুপারের দায়িত্ব নিয়ে ভাস্কর মুখোপাধ্যায় তল্লাশি ও টহলদারির উপর জোর দিয়েছেন।

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে