খেলার অজুহাতে বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগে উত্তপ্ত এলাকা, কাঠগড়ায় তৃণমূল কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: ভোটের আর মাত্র কয়েক দিন বাকি। তার আগেই বনগাঁতে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। বিজেপির এক যুব কর্মীকে মারধরের অভিযোেগ ঘিরে সরগরম হয়ে উঠেছে এলাকা। অভিযোগ, খেলার অজুহাতে ঝামেলা তৈরি করে তৃণমূলের সঙ্গে যুক্ত এক সিভিক ভলে ন্টিয়ার ওই বিজেপি কর্মীর উপর হামলা চালায়।

আহত যুবকের নাম সম্রাট দাস, যিনি বিজেপির যুব মোর্চার সোশ্যাল মিডিয়া দায়িত্বে ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের দাবি, রবিবার রাতে ক্রিকেট খেলা ঘিরে টাকার বিবাদ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত।

আরও পড়ুন: কয়লা পাচার মামলায় ইডির হাতে ধৃত I-PAC কর্তার ভিনেশের পরিচয় জানুন

সম্রাটের মায়ের অভিযোগ, অভিযুক্ত স্বরজিত রায় যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক। ইচ্ছাকৃতভাবে তার ছেলের উপর হামলা চালিয়েছেন। তাঁর মতে, রাজনৈতিক মতভেদের কারণেই এই আক্রমণ হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। বিজেপির স্থানীয় নেতৃত্বও বিষয়টি নিয়ে সরব হয়েছে। বাগদা অঞ্চলের এক নেতা সঞ্জয় মালাকার দাবি করেছেন, শুধুমাত্র বিজেপির সঙ্গে যুক্ত থাকার কারণেই সম্রাটকে নিশানা করা হয়েছে। তিনি জানান, ওই দিন প্রচার কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে তার উপর হামলা হয়।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ খারিজ করা হয়েছে। দলের এক নেতা প্রসেনজিৎ ঘোষ জানান, এটি সম্পূর্ণভাবে একটি খেলাকে কেন্দ্র করে হওয়া সাধারণ ঝামেলা, যার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?