দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সীমান্তে দ্রুত কাঁটাতারের ব্যবস্থা চাইছেন জলপাইগুড়ির বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পহেলগাঁও জঙ্গি হামলার পর ফের উত্তপ্ত হয়ে গিয়েছে ভারত-পাকিস্তান সীমান্ত। এই ঘটনার পর থেকে সীমান্তের অঞ্চলগুলি আরও বেশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

তবে আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল, সমস্ত সীমান্তবর্তী জেলাগুলিতে বাড়তি নিরাপত্তা দিতে হবে। ২৪ ঘণ্টা করা নজর রাখতে হবে সমস্ত এলাকা। এই নির্দেশেই সারাদিন সীমান্তে পাহারা দিচ্ছে বিএসএফ জাওয়ানরা। তবে এই ভয়ঙ্কর পরিস্তিতির জন্য অরক্ষিত সীমান্তের জায়গাগুলিতে দ্রুত ব্যবস্থা নিয়ে কাঁটাতারের বেড়া লাগানোর জন্য আর্জি জানিয়েছে সেখানকার বাসিন্দারা।

জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলায় বহু এলাকা থেকে গ্রামবাসীরা এই দাবি করেছেন। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ও সদর ব্লক মিলিয়ে মোট ১২০ কিলোমিটার সীমান্ত অঞ্চল রয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি জেলার সদর ব্লকে থাকা প্রায় ৫৪ কিলোমিটার এলাকার মধ্যে প্রায় ১৮ কিলোমিটার এলাকা রয়েছে উন্মুক্ত অবস্থায়। তার মধ্যে একটি নদীও অন্তর্ভুক্ত। গ্রামবাসীদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, এই উন্মুক্ত জায়গাগুলি দিয়েই চলে দেদার উনুপ্রবেশ। এমনকী মাদক পাচার, গরু পাচার সহ নানা ধরণের বেআইনি জিনিস পাচার করা হয় এই বর্ডার এরিয়া থেকেই। বিএসএফ-এর ৯৩ নং ব্যাটালিয়নের তরফ থেকে আরও বেশি কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, জানা গিয়েছে বৃহস্পতিবার পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে এক অনুপ্রবেশকারী নিহত হয়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক সীমান্তে আধা সেনা মোতায়েন করা ছিল। সেখানেই এক অনুপ্রবেশকারীকে লক্ষ্য করেন তাঁরা। জানা গিয়েছে, ওই ব্যক্তিকে সেনারা যত বাধা সে কোনও কথা না শুনেই সামনেই এগিয়ে যায়। তার পর একে বারে কাঁটা তারের বেড়ার সামনে চলে আসে ওই ব্যক্তি। এরপরই বাধ্য হয়ে আধা সেনা ওই ব্যক্তির উপর গুলি চালায়। ওই গুলিতেই নিহিত হয় অভিযুক্ত।

Published by:

Share Link:

More Releted News:

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ