জঙ্গিপুরে বিকল সিসি ক্যামেরা! ‘টেকনিক্যাল নয়, দিল্লির চক্রান্ত’— বায়রনের অভিযোগে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, জঙ্গিপুর : প্রথম দফার নির্বাচন কেটেছে মোটের ওপরে শান্তিপূর্ণ। নির্বাচনের পরে স্ট্রংরুমের দিকে কড়া নজরদারির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা ইভিএমে কারচুপি হতে পারে। সেই নজরদারিতে ঘাটতি! জঙ্গিপুরের স্ট্রংরুমের সিসি ক্যামেরা বিকল হওয়ার অভিযোগ। খবর ছড়াতেই শনিবার ভোররাতে উত্তেজনা ছড়ালো জঙ্গিপুরে।

জানা গিয়েছে, শনিবার ভোররাতে খবর মেলে জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রংরুমের সিসিটিভি বিকল হয়ে গিয়েছে। এই খবর পেতেই ভোররাতে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে দলবল নিয়ে পৌঁছে যান সাগরদিঘির বিদায়ী বিধায়ক ও তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস। স্ট্রংরুমের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর বিস্ফোরক অভিযোগ, এটি কোনও টেকনিক্যাল সমস্যা নয়। এটি দিল্লির চক্রান্ত। স্ট্রংরুমে যাওয়ার পরে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে শুরু হয় বাদানুবাদ। এরপরেই বিস্ফোরক অভিযোগ করেন তিনি।

প্রথম দফার ভোট শেষ হতেই ইভিএম কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পৌঁছে গিয়েছে স্ট্রংরুমে। কেউ যাতে সেখানে গন্ডোগোল করতে না পারে, তারজন্য নজর ছিল তৃণমূলের কর্মী-সমর্থকদের। শুক্রবার গভীর রাতে জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রংরুমের সিসিটিভি বন্ধ হওয়ার খবর পান তাঁরা। যদিও প্রশাসনিক তৎপরতায় তা দ্রুত ঠিক করা হয়। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে দিল্লির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন বায়রন বিশ্বাস। তাঁর অভিযোগ, দফায় দফায় বন্ধ হয়েছে সিসিটিভি। এসডিওকে ফোন করায় শনিবার সকালের আগে ঠিক হওয়া সম্ভব নয় বলে জানানো হয়। তবে অনুরোধ করায় ৩০ মিনিটের মধ্যে সারিয়ে তোলা হয়। তারপরেও একাধিকবার বিকল হয়েছে সিসি ক্যামেরা। এগুলো কোনও টেকনিক্যাল সমস্যা নয়। এটি দিল্লির চক্রান্ত।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?