স্বামী-সন্তানের সামনেই গণধর্ষণ করে নৃশংস খুন, নরপিশাচদের যাবজ্জীবনের সাজা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বজবজে ডাকাতি এবং গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা ঘোষণা করল আলিপুর আদালত।  টানা আট বছর পর অবশেষে গণধর্ষণ কাণ্ডে  তিন অভিযুক্তকে  দোষী সাব্যস্ত করল আদালত । বৃহস্পতিবার এই রায় দান করলেন আলিপুরের সেকেন্ড ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক অয়ন মজুমদার । বলা বাহুল্য, গণধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন মোট চারজন । তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত  ইমামের   আগেই মৃত্যু হয়েছে । 

এদিন বিচারপ্রক্রিয়া শেষে আদালত গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত করেছে শেখ রামজান, আব্দুল হামিদ মোল্লা এবং  ধনু শেখকে। গণধর্ষণের অপরাধে  তিনজনকে  ২০ বছরের সশ্রম কারাদণ্ডের  এবং   ১০ হাজার টাকা জরিমানা ঘোষণা করেছেন । সেইসঙ্গে ডাকাতির অপরাধে তিন অভিযুক্তের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হবে । পাশাপাশি  যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক অয়ন  মজুমদার। 

২০১৭ সালের ৩১ জানুয়ারি বজবজের একটি বাড়িতে ঘটে চুরি এবং গণধর্ষণের ঘটনা । চার দুষ্কৃতী মিলে মাঝ রাতে তাদের বাড়িতে এসে টাকাপয়সা এবং গয়নাগাটি হাতিয়ে নেয়। পরে স্বামী ও ৬ বছরের শিশুর সামনেই গৃহকর্ত্রীকে ধর্ষণ করে। এই ঘটনার পরেই বজবজ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার । সেইসময় তৎকালীন ভারপ্রাপ্ত আধিকারিক ধীমান বৈরাগীর অধীনে শুরু হয় এই ঘটনার তদন্ত । টানা আটবছর পর অবশেষে এদিন সুবিচার পেল নির্যাতিতার পরিবার। 

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কোরেশির

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বাড়িতেই সহজ বানিয়ে ফেলুন মজাদার ছোলে সমোসা চাট

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে