প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতি বর্ধমানে

শুক্রবার বেলার দিকে কার্জন গেট সংলগ্ন বৈদ্যনাথ কাটরা বাজার এলাকা থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পাঁচজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে।  সেই সময় অল্প কয়েকজন গ্রাহক ও কর্মী সেখানে ছিলেন। লকারের চাবির জন্য দু’জন ব্যাঙ্ক কর্মীকে মারধরও করে তারা। এরপর তাদের কাছ থেকে চাবি নিয়ে লকার থেকে টাকা নিয়ে চলে যায় তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুপুরে জনবহুল এলাকায় ব্যাঙ্কে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকা লুঠ করার ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার সদর শহর বর্ধমান টাউনের কার্জন গেট এলাকায়। শুক্রবার বেলার দিকে কার্জন গেট সংলগ্ন বৈদ্যনাথ কাটরা বাজার এলাকা থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পাঁচজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে।  সেই সময় অল্প কয়েকজন গ্রাহক ও কর্মী সেখানে ছিলেন। লকারের চাবির জন্য দু’জন ব্যাঙ্ক কর্মীকে মারধরও করে তারা। এরপর তাদের কাছ থেকে চাবি নিয়ে লকার থেকে টাকা নিয়ে চলে যায় তারা। লুঠ হওয়া টাকার পরিমাণ ঠিক কত তা অবশ্য জানা যায়নি। ঘটনার পরে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পাওয়ামাত্রই জেলার পুলিশ সুপার কামনাশিস সেন, বর্ধমান দক্ষিণ এসডিপিও সদর ও অন্যান্য আধিকারিকরা ওই ব্যাঙ্কের শাখায় পৌঁছন। ঘটনার তদন্তে বানানো হচ্ছে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম বা সিট।

ডাকাতির ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার জানিয়েছেন, ‘আমি জানার সঙ্গে সঙ্গে চলে এসেছি। ইতিমধ্যেই সব জায়গায় নাকা চেকিং শুরু হয়েছে। গঠন করা হচ্ছে সিট। দ্রুতই অভিযুক্তরা পুলিশের জালে ধরা পড়বে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ৩৫ লক্ষ টাকা লুঠ হয়েছে।’ দিন দুপুরে জনবহুল এলাকায় এই ডাকাতির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন স্থানীয়রা। ডাকাতির ঘটনায় আতঙ্কিত ব্যাঙ্কে উপস্থিত ব্যাঙ্ক কর্মী, আধিকারিক সহ গ্রাহকেরাও। কী ভাবে ওই ডাকাতির ঘটনা ঘটল, সে বিষয়ে জানতে ও ডাকাতদলের হদিশ পেতে ওই ব্যাঙ্কে উপস্থিত কর্মী, আধিকারিক ও গ্রাহকদের সঙ্গে কথা বলছেন পুলিশের তদন্তকারী আধিকারিকেরা। খতিয়ে দেখা হচ্ছে ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজও।  

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের