বিশ্ববাংলা সরণীতে রেষারেষির জেরে বাস দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন

Share:

নিজস্ব প্রতিনিধি : নিউটাউনে রেষারেষি জেরে বাস দুর্ঘটনা। বিশ্ববাংলা সরণীতে (Biswa Bangla Sarani) বাস দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন যাত্রী। একজন আর একজনকে ওভারটেক করতে গিয়ে দুই বাসের মধ্যে ধাক্কা। দুই বাসের চালক ও খালাসি পলাতক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ২ বাসের চালক ও খালাসিকে ধরতে তল্লাশি চালানো হচ্ছে।

জানা গিয়েছে, সপ্তাহের শুরুতে সোমবার শহরের ব্যস্ততম জায়গা নিউটাউনের বিশ্ব বাংলা সরণীতে দুর্ঘটনা। সোমবার নিউটাউন বাসস্ট্যান্ড থেকে বিশ্ব বাংলা সরণীর দিকে যাচ্ছিল একটি বাস। এর গতিবেগ বেশি ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ২৬০ বাসটি বিশ্ব বাংলার গেটের একটি আগে ডিএন-৪৭ রুটের বাসকে ওভারটেক করতে যায়। সেই সময় সামনে থাকা একটি বাইককে বাঁচাতে গিয়ে ধাক্কা মারে বাসটিতে। এরপরেই বাসের মধ্যে থাকা অনেকেই আহত হন। পুলিশ সূত্রে খবর, রেষারেষির কারণেই একটি বাস অন্যটিকে ধাক্কা মারে। বাস দুটিকে আটক করা হয়েছে। 

ব্যস্ত সময়ে অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চলাচল করে এখানে। শহরে বাসের রেষারেষির ঘটনা নতুন নয়। এর জেরে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। রাস্তায় বসানো হয়েছে স্পিডব্রেকার। তারপরেও নেই হেলদোল। একে অপরকে টেক্কা দিয়ে এগিয়ে চলতে চায় অনেকেই। তেমনই ঘটনা ঘটেছে সোমবার। দুটি বাস রেষারেষি করছিল নিউটাউনে। বিশ্ব বাংলা সরণীর কাছে একটি বাস অন্যটিকে ওভারটের করতে গিয়ে ধাক্কা মারে। দুটি বাসই ক্ষতিগ্রস্থ হয় বিস্তর। বাসের মধ্যে থাকা যাত্রীরা অনেকেই আহত হয়েছেন। আতঙ্কের মধ্যেও পড়েছেন অনেকেই। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। 

 

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেকে

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্রীঘরে ঠাঁই মুর্শিদাবাদের যুবকের! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস