চলন্ত লোকাল ট্রেনে ব্যবসায়ীকে কোপ, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

চলন্ত লোকাল ট্রেনের (Local Train) কামরায় এক ব্যবসায়ীকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল। শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলন্ত লোকাল ট্রেনের (Local Train) কামরায় এক ব্যবসায়ীকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল। রবিবার সকালে শিয়ালদহ (Sealdah) দক্ষিণ শাখার দেউলা (Deula) স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। চলন্ত ট্রেনে যাত্রীকে কোপানোর ঘটনায় রেলের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যবসায়ীর নাম মসিয়ার জমাদার (৩৮)। তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলার নেতড়ার বাসিন্দা। রবিবার সকাল ৫ টা ৪০ মিনিটে নেতড়া স্টেশন থেকে শিয়ালদহ আপ লোকাল ট্রেনে ওঠেন ওই ব্যবসায়ী। গড়িয়ায় তাঁর দোকান রয়েছে, সেখানে যাওয়ার উদ্দেশ্যে এদিন নেতড়া স্টেশন থেকে ট্রেনে চাপেন মসিয়ার। কিন্তু নেতড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লে ট্রেনের কামরায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে মসিয়ার জমাদারের উপর আচমকা এলোপাথাড়ি কোপ মারে কয়েকজন দুষ্কৃতী। দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্রও ছিল। ঘটনায় শোরগোল পড়ে যায় চলন্ত ট্রেনের কামরায়। দুষ্কৃতীরা দেউলা স্টেশনে নেমে যায়। তাদের মধ্যে একজনকে স্থানীয়রা আটক করে।

অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় মসিয়ার জমাদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় ওই ব্যবসায়ীকে চিকিৎসকেরা কলকাতায় স্থানান্তরিত করেন। জানা গিয়েছে আক্রান্ত ব্যবসায়ী মসিয়ার জমাদার পুরনো জিনিসপত্র কেনাবেচার ব্যবসা করেন। গড়িয়াতে তাঁর দোকান রয়েছে। প্রতিদিনের মতো রবিবার ভোর ৫ টা ৪০ মিনিটের শিয়ালদহ আপ লোকাল ট্রেনে ওঠেন তিনি। চলন্ত ট্রেনে ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মারার ঘটনায় প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা নিয়ে। ঘটনার তদন্তে নেমেছে ডায়মন্ডহারবার জিআরপি থানার পুলিশ। ঘটনার পেছনে পুরনো শত্রুতা রয়েছে বলে মনে করছে মসিয়ার জমাদারের পরিবরের লোকজন।

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

‘শৌচাগারে ধোয়া হচ্ছে বাসন’, মিষ্টির দোকানে এ কি কাণ্ড! ভাইরাল ভিডিয়ো

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

মাছ-মাংস ভুলে যাবেন, বাড়িতে বানান হোটেলের মতো ক্রিমি মসুর ডালের কোপ্তা

গভীর রাতে খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি! গুরুতর জখম ২

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের