মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে চলা মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে মামলায় হস্তক্ষেপ করল না আদালত। কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের উপর ছেড়েছে। 

মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে এখন উত্তাল হয়ে রয়েছে বাংলা। শুক্রবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, বাবরি মসজিদ নির্মাণে আর কোনও বাধা নেই, বরং এই বিষয়টি রাজ্য সরকার দেখবে। তাই আদালতের ডিভিশন বেঞ্চ এই মামলায় কোনও হস্তক্ষেপ করবে না। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দেওয়া এই রায় সামনে আসার পর উত্তেজনার পারদ ছড়িয়েছে। সেই সঙ্গে রাজ্যে যাতে আইন-শৃঙ্খলা বজায় থাকে সেই বিষয়টিও দেখার নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, ইতিমধ্যেই বেলডাঙ্গায় বাহিনী মোতায়েন করেছে রাজ্য সরকার।

শুক্রবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের শুনানির সময় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, এর ফলে সম্প্রীতি নষ্ট হতে পারে । তাই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে দরকার। রাজ্যের পক্ষ থেকে অবশ্য আইনশৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি। টহল দিচ্ছে বাহিনী। কেন্দ্রের দাবি ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ৬ ডিসেম্বর শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। তিনি এও জানিয়েছিলেন, মসজিদ নির্মাণের জন্য জমি তৈরি আছে। এরপর থেকেই শাসক দলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। গতকাল হুমায়ুনকে দলবিরোধী কার্যকলাপের জন্য সাসপেন্ড করা হয়।

নাম না করে বহরমপুরের সভা থেকে ভরতপুরের বিধায়ককে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “একটি ধান পচে গেলে সরিয়ে দিতে হয়। না হলে বাকিগুলো পচে যায়। সরিয়ে দিলে দেশ, রাজ্য সবই চলবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাঁবেদারি করে, ওরা আসলে দেশের শত্রু। নির্বাচনের দু‘মাস আগে থেকে এই সকল রাজনীতি করে ওরা।”

শেষ পর্যন্ত মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের এই প্রস্তাব যে সংবিধান বিরোধী তা জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সব্যসাচী চক্রবর্তী। অবশেষে এই মামলারই রায় ঘোষণা হল শুক্রবার। শুনানিতে হাইকোর্ট জানিয়ে দিল বাবরি মামলায় হস্তক্ষেপ করবে না।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩