দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য দিয়ে শুরু হল কার্নিভাল

নিজস্ব প্রতিনিধি: শুরু হল বহু প্রতীক্ষিত পুজো কার্নিভাল। দুর্গাপুজো সদ্য শেষ হয়েছে। কিন্তু উৎসবের আমেজ কি বাঙালি আমেজে শেষ আছে? কখনওই না। তাই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে চালু হয়েছে পুজো কার্নিভাল। ২০১৬ সালে শুরু, তারপর চলছে। চলতি বছর প্রায় ১১৩ টি ক্লাব অংশ নিয়েছে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে হাজির হয়েছেন টলিউডের একঝাঁক তারকা। কার্নিভালে উদ্বোধনী নৃশ্য পরইবেশন করেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁকে সঙ্গ দেন তাঁর দীক্ষামঞ্জরী ড্যান্স ট্রুপ। ডোনা নৃত্য পরিবেশন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান জয় মামানে। তাঁর নৃত্যশৈলীতে মুগ্ধ হয়েছেন সকলে।

ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন বহু মানুষ। পুজো কমিটি গুলো ট্যাবলো নিয়ে প্রস্তুত ছিলেন আগেই। সকালের পর একটু বেলা বাড়তেই রেড রোডে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। বিসর্জনের বিশেষ শোভাযাত্রার জন্য প্রস্তুত সকলে। ধর্মতলা থেকে ময়দান চত্বর সকাল থেকে জমজমাট হয়ে ছিল। পুজো কমিটিগুলোকে ২ মিনিট করে সময় দেওয়া হয়েছে। প্রতিমা প্রদর্শন ও তাঁদের বার্তা প্রদর্শনের জন্যই প্রদান করা হয়েছে এই সময়। সকাল থেকে পুজো কমিটি সদস্যরা আসতে শুরু করেছিলেন রেডরোডে। বৃষ্টির ভ্রুকুটি থাকা সত্ত্বেও প্রতিমা ও ট্যাবলোকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে কার্নিভালের জন্য। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ব্র্যান্ড অ্যাম্বাসাডারদের এই কার্নিভালে আমন্ত্রণ জানানো হয়েছিল। উপস্থিত রয়েছেন তারা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব, ঐতিহ্য দুর্গাপুজো। ইতিমধ্যেই ইউনেস্কো শারদোৎসবকে হেরিটেজের আখ্যা দিয়েছিল। সেই ঐতিহ্য প্রদর্শনীর সাক্ষী থাকছেন বিদেশি অতিথিরা।

প্রসঙ্গত, ৩১ জুলাই নেতাজি ইন্ডোরে সমস্ত পুজো কমিটি গুলোকে নিয়ে হওয়া বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ৫ অক্টোবর রেড রোডে পুজো কার্নিভাল হবে। লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এজেসি বোস রোডে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, লাভার্স লেন, রেড রোড দিয়ে কোনও পণ্যবাহী গাড়ি যাওয়া আসা করবে না। আগেই ট্রাফিক পুলিশ জানিয়েছিল, মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ৩টের পর থেকে মালবাহী গাড়ি চলবে না। কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন অবধি শুধুমাত্র খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে। যেসব গাড়ি কার্নিভালে অংশ নেবে একমাত্র তাদেরই ছাড় দেওয়া হবে। অন্য সকল গাড়ি বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করবে। এছাড়া আজ রবিবার দুপুর ২টো থেকে জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে মেয়ো রোডে (পশ্চিম দিকে) যান চলাচল বন্ধ থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

LIVE

উৎপাত করতে পারেনি, পারবেও না, সাত সকালেই বার্তা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ