CAA-তে আবেদন না করতে সদস্যদের নির্দেশ মতুয়া মহাসঙ্ঘের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশ জুড়ে কার্যকর  হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA । তারপর থেকেই বাংলার মতুয়া সমাজ কার্যত দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে । একদল কার্যত এই আইন কার্যকর হওয়ার পরে আনন্দে মেতে উঠেছেন। আর অন্যদিকে একদল কার্যত চিন্তায় পড়েছে প্রয়োজনীয় নথি জোগাড় করতে। বনগাঁ থেকে শুরু করে বসিরহাট, মালদা থেকে কোচবিহার সর্বত্র ছড়িয়ে পড়েছে উদ্বেগ। এই আবহেই অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক মহিতোষ বৈদ্য নির্দেশ দিয়েছেন,  পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত নাগরিকত্বের জন্য আবেদন করা হবে না।

সিএএ-র আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করার জন্য একটি পোর্টাল চালু করেছে কেন্দ্র। মতুয়া সমিতির সাধারণ সম্পাদক বলেছেন, ‘বেশ কয়েকজন সদস্য অনলাইনে আবেদনপত্র পূরণের চেষ্টা করেন। কিন্তু তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই পরবর্তী সরকার গঠন হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে।‘দেশের বৃহত্তম মতুয়া সংগঠন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ বর্তমানে দুটি গোষ্ঠীতে বিভক্ত। একটি গোষ্ঠী বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। অন্যটি তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের।

এই নাগরিকত্ব আইন নিয়ে মমতাবালা ঠাকুর বলেছেন, ‘”সিএএ নিয়ে ধোঁয়াশা এখন প্রকাশ্যে। ভোটের আগে বিজেপি তাদের বোকা বানানোর চেষ্টা করেছে।“ অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সিএএ-র আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করবেন বলে মন্তব্য করেছেন। একথায় লোকসভা নির্বাচনে আগে এই CAA নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বিবাদ।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা