হাঁসখালি কাণ্ডে ব্রজ’র বাবা সমরেন্দুকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে ব্রজগোপাল গয়ালির বাবা সমরেন্দু গয়ালি ও তাঁর স্ত্রীকে এদিন কৃষ্ণনগরে নিজেদের অস্থায়ী ক্যাম্পে ডেকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাঁসখালি(Hanskhali) গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত ব্রজগোপাল গয়ালির(Brojogopal Goyali) বাবা সমরেন্দু গয়ালিকে(Samarendu Goyali) মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করলেন সিবিআইয়ের আধিকারিকেরা। নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে(Krishnanagar) যেখানে সিবিআই(CBI) আধিকারিকেরা তাঁদের অস্থায়ী ক্যাম্প খুলেছেন সেখানেই এদিন ডেকে পাঠানো হয় সমরেন্দুকে। একইসঙ্গে এদিন তলব করা হয়েছিল ব্রজ’র মাকেও। কার্যত এদিন দুইজনকেই ব্রজের মুখোমুখি বসিয়ে জেরা করেন সিবিআই আধিকারিকেরা। অন্তত সূত্রে তেমনটাই জানা গিয়েছে। পাশাপাশি দুইজনকে আলাদা আলাদা করেও জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকেরা। হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের পর থেকেই খোঁজ মিলছিল না সমরেন্দুর। অবশেষে তাঁর খোঁজ পান তদন্তকারীরা। জানা গিয়েছে, ঘটনার পর থেকে নদিয়ার বগুলায় গা ঢাকা দিয়েছিলেন সমরেন্দু। খবর পেয়ে সিবিআই আধিকারিকরা তাঁকে তলব করেন।

সূত্রে জানা গিয়েছে, সিবিআই আধিকারিকেরা এদিন সমরেন্দু ও তাঁর স্ত্রীর কাছ থেকে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাইছেন। প্রথমত, ব্রজ’র জন্মদিনের পার্টি সমরেন্দুর বাড়িতেই হয়েছিল কি না। দ্বিতীয়ত, পরিবারের পক্ষ থেকে নির্যাতিতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, না কি ব্রজগোপাল নিজেই আমন্ত্রণ জানিয়েছিল। তৃতীয়ত, ঘটনার সময় সমরেন্দু এবং তাঁর স্ত্রী কোথায় ছিলেন। চতুর্থত, মেয়েটি অসুস্থ হয়ে পড়ার পর ভোররাতে তাঁর বাড়িতে কেন গিয়েছিল। পঞ্চমত, শ্মশানে নির্যাতিতার দেহ দাহ করার সময় সেখানে কারা কারা উপস্থিত ছিলেন। ষষ্ঠত, দেহ দাহ করার সময় হাঁসখালি থানার কোনও আধিকারিকের ভূমিকা ছিল কিনা। ধর্ষণকাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৭৬ ডি, ২০১ এবং ৩৪ ধারা ও পকসো আইনের ছয় নম্বর ধারার মামলা রুজু করা হয়েছে। সেই মতো তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই।

মিয়ামি বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, বিধ্বস্ত অ্যামাজনের পণ্যবাহী বিমান, নিহত ৫

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

মিলনমেলা প্রাঙ্গনে আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী