নন্দীগ্রামে খুনের মামলায় শেখ সুফিয়ানের নাম নেই সিবিআইয়ের চার্জশিটে

শেখ সুফিয়ান নন্দীগ্রামের তৃণমূল নেতা, যিনি একুশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন। বিজেপি নেতৃত্বের দাবি ছিল তিনিই নন্দীগ্রামে দলীয় কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: শেখ সুফিয়ান নন্দীগ্রামের তৃণমূল নেতা, যিনি একুশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন। বিজেপি নেতৃত্বের দাবি ছিল তিনিই নন্দীগ্রামে দলীয় কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্ত। যদিও নন্দীগ্রাম থানার তদন্তে তাঁকে অভিযুক্ত করা হয়নি। বিজেপি নেতাদের বক্তব্য ছিল রাজ্য পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে। কিন্তু এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটেও নাম নেই নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের। শুক্রবার এমনটাই দাবি করলেন সুফিয়ানের আইনজীবী। ফলে স্বভাবতই উচ্ছ্বশিত তৃণমূল। সুফিয়ানের দাবি, এটা তাঁর নৈতিক জয়।

প্রসঙ্গত, ভোট পরবর্তী অশান্তিতে নন্দীগ্রামের চিল্লোগ্রামে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছিলেন দেবব্রত মাইতি। পরে কলকাতার হাসাপাতালে তাঁর মৃত্যু হয়। বিজেপির দাবি ছিল ওই ব্যক্তি তাঁদের দলীয় কর্মী। যা নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। বিজেপির দাবি ছিল দেবব্রত মাইতি খুনের ঘটনায় যুক্ত ছিলেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী অশান্তি মামলার তদন্তভার যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে। সিবিআই তদন্তকারীরা জেরাও করেন শেখ সুফিয়ান সহ স্থানীয় কয়েকজন তৃণমূল নেতাদের। ওই খুনের ঘটনায় হলদিয়া মহকুমা আদালতে চার্জশিট জমা দিয়েছে সম্প্রতি।

তাতে শেখ সুফিয়ানের নাম নেই বলেই দাবি তাঁর আইনজীবী বিমল কুমার মাজির। তিনি শুক্রবার জানিয়েছেন, দেবব্রত মাইতি খুনের তদন্তে নেমে নন্দীগ্রাম থানার পুলিশ যে তিন জনকে গ্রেফতার করেছিল কেবলমাত্র তাঁদের নামই সিবিআই-এর চার্জশিটে রয়েছে। তাঁরা নতুন করে কারোর নাম অন্তর্ভূক্ত করেনি। তিনি আরও জানান, সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটে যাদের নাম রয়েছে, তাঁদের মধ্য়ে মূল অভিযুক্ত শেখ ইমদাদুল এখনও জেল হেফাজতে। বাকি দু’জন শেখ ফতেনুর এবং শেখ মিজানুর জামিনে মুক্ত।

সিলিন্ডারের আগুনে খাটের নিচেই পুড়ে মৃত্যু ৪ বছরের একটি শিশুর

খাবারে বিষ, প্রতি বছর মৃত্যুর কোলে ১৫ লক্ষ মানুষ, অধিকাংশই শিশু

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল