গ্রেফতারির ৫৭ দিনের মাথায় অনুব্রতের বিরুদ্ধে ৩৫ পাতার চার্জশিট সিবিআইয়ের

বীরভূম জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে ৩৫ পাতার চার্জশিট জমা দিয়েছে সিবিআই গোয়েন্দারা। শুক্রবার আসানসোল আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার ৫৭ দিনের মাথায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা সিবিআই। সূত্রের খবর, বীরভূম জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে ৩৫ পাতার চার্জশিট জমা দিয়েছে সিবিআই গোয়েন্দারা। শুক্রবার প্রায় ১২টা নাগাদ আসানসোল আদালতে চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সিবিআই সূত্রের খবর, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মোট চারটি চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যে রয়েছে তিনটি সাপ্লিমেন্টারি চার্জশিট। চার্জশিটে অনুব্রত মণ্ডলকে ‘মূল পৃষ্ঠপোষক’ বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য গত অগস্ট মাসের ১১ তারিখে বোলপুরের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। গরু পাচার মামলায় তদন্তে নেমে বীরভুমের কেষ্টর নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তদন্তে নেমে অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১৬.৯৭ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

এদিনের এই চার্জশিটে অনুব্রত মণ্ডলের ৫৩টি সম্পত্তির দলিল, ১৮ কোটির ফিক্সড ডিপোজিট-সহ একাধিক তথ্য উল্লেখ করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়েছে, কেষ্টর  দেহরক্ষী সায়গল হোসেনের মাধ্যমেই গরুপাচারের কোটি কোটি টাকা লেনদেন চলত। শুধু তাই নয় গরু পাচারকারীদের প্রোটেকশানও দিতেন কেষ্ট, সিবিআই এমনটাই দাবি করেছে বলে খবর সূত্রের। চার্জশিট জমা দেওয়ার পাশাপাশি সিবিআইয়ের তরফে অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতে রেখে বিচার প্রক্রিয়া চালানোর আবেদন জানানো হয়েছে আদালতে। কেন্দ্রীয় তদ্দন্তকারী সংস্থার যুক্তি,। বীরভূমের কেষ্ট প্রভাবশালী, ফলে তাকে জামিনে মুক্তি দিলে তদন্ত প্রক্রিয়ায় সমস্যা হতে পারে।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ