শান্তিনিকেতনের বিতর্কিত ফলক সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বিতর্কিত ফলক সরিয়ে দেওয়ার এই নির্দেশ দিয়েছে। নতুন ফলকে কী লেখা থাকবে সেটাও জানিয়ে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে সত্যেরই জয় হল। ঘরে বাইরে নিরন্তর সমালোচনার মুখে পড়ে শান্তিনিকেতন(Shantiniketan) থেকে বিতর্কিত ফলক সরিয়ে দেওয়ার নির্দেশ জারি করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক(Ministry of Education)। শুধু তাই নয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়(Viswa Bharati University) চত্বরে তার পরিবর্তে নতুন ফলক বসাতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। তাতে কী লেখা হবে, তা-ও জানিয়ে দিয়েছে কেন্দ্র। নতুন ফলকে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী কিংবা বিশ্ববিদ্যালেয়র উপাচার্যের নাম থাকবে না, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এদিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিতর্কিত ফলক সরিয়ে দেওয়ার এই নির্দেশ দিয়েছে।

মাস দেড় আগেই UNESCO’র তরফে World Heritage Site’র তকমা দেওয়া হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের(Kabiguru Rabindranath Tagore) স্মৃতিধন্য শান্তিনিকেতনকে। সেই স্বীকৃতির পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শান্তিনিকেতন ও বিশ্বভারতীর চত্বরে মোট ৩টি ফলক বসিয়েছিল যাতে বিশ্বভারতীর আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) এবং উপাচার্য হিসাবে বিদ্যুৎ চক্রবর্তীর নাম ছিল। অথচ যার জন্য এই স্বীকৃতি সেই কবিগুরুর নাম ছিল না ওই ৩টি বিতর্কিত ফলকে। যার ফলে ওই ফলক বসানো নিয়ে তীব্র বিতর্ক বেঁধে যায়। ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে পড়ে বিশ্বভারতী। সবার আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এই বিতর্কিত ফলক সরানোর জন্য বিশ্বভারতীকে চিঠি দেন। যদিও সেই কথা কর্ণপাত করেননি বিদ্যুৎ। মুখ্যমন্ত্রীর দেখানো পথে হেঁটে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতাও ওই বিতর্কিত ফলক সরিয়ে দিতে বলেছিলেন। কিন্তু বিদ্যুৎ তাঁকের কথায় কান দেননি। ফলকে মোদি ও বিদ্যুতের নাম এমনভাবে তুলে ধরা হয়েছিল যেন দেখে মনে হচ্ছিল যে UNESCO’র তরফে World Heritage Site’র তকমা তথা স্বীকৃতি যেন তাঁদেরই দেওয়া হয়েছে।

কিন্তু বিদ্যুৎ সরতেই নয়া ভারপ্রাপ্ত উপাচার্য দায়িত্ব গ্রহণের পরেই ইঙ্গিত দিয়ে জানিয়েছিলেন, তিনি শান্তিনিকেতনেরই ছাত্র। তাই ওই শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা হানিকর বা তার ঐতিহ্যের বিরোধী তিনি কিছুই করবেন না। তবে বিতর্কিত ফল সরানো হবে কী হবে না সেই প্রসঙ্গে তিনি বল ঠেলে দিয়েছিলেন কেন্দ্রের কোর্টে। এদিন সেই কেন্দ্র সরকারই ওই বিতর্কিত ফলক সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে দিল। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, নতুন ফলকে লেখার জন্য একটি ছোটখাটো অনুচ্ছেদ পাঠিয়েছে কেন্দ্র সরকার। সেই ইংরাজি অনুচ্ছেদটিকে বাংলা এবং হিন্দিতে অনুবাদ করা হবে। ইংরাজি, বাংলা এবং হিন্দি— তিন ভাষাতেই ওই অনুচ্ছেদ বিশ্বভারতীর নতুন ফলকে লেখা থাকবে। তেমন ভাবেই নতুন ফলক প্রস্তুত করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। ইংরাজি অনুচ্ছেদটিকে বাকি দুই ভাষায় অনুবাদ এবং ফলক তৈরির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। ৬ সদস্যের ওই কমিটিতে থাকবেন বিশ্ববিদ্যালয়ের ৪ জন বিভাগীয় প্রধান এবং ২জন ইসির সদস্য।

নতুন ফলকের জন্য কেন্দ্রের পাঠানো অনুচ্ছেদে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা হিসাবে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। প্রতিষ্ঠান সম্পর্কে ছোটখাটো বর্ণনা দেওয়া হয়েছে তাতে। বলা হয়েছে, এই বিশ্ববিদ্যালয় ১৯০১ সালের গ্রামীণ বাংলায় স্থাপিত হয়েছিল। ভারতের প্রাচীন সংস্কৃতি অনুযায়ী সর্বজনীন মানবতার পাঠ পড়ানো হত এই শিক্ষা প্রতিষ্ঠানে। ১৯২১ সালে বিশ্বভারতী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এখানে প্রাচ্য এবং পাশ্চাত্যের ভাবধারার বিনিময় হয়ে থাকে। রবীন্দ্রনাথের বিশ্বশান্তির ভাবনাকে এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল। বৈচিত্রের মধ্যে ঐক্য এবং জ্ঞানের সাধনায় সারা বিশ্বকে এক ছাতার তলায় ধরে আনা হয়েছে বিশ্বভারতীতে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ! মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, শুক্রে কলকাতাসহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে