ফের বঞ্চনা, রাজ্যের সমস্ত শিক্ষা অভিযানের টাকা বন্ধ করল  কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১০০ দিনের পর এবার সমগ্র শিক্ষা অভিযানের টাকা বন্ধ করল কেন্দ্র। ‘পিএমশ্রী’ চুক্তি না করলে এই টাকা দেওয়া হবে না বলে রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক । তবে এরপর কেন্দ্রের যুক্তিকে  অসংবিধানিক বলে অভিহিত করে ফের কেন্দ্রের থেকে টাকা চাইল রাজ্য।

বর্তমানে সমস্ত শিক্ষা অভিযান প্রকল্পের জন্য কেন্দ্র দেয় ৬০ শতাংশ টাকা এবং রাজ্য দেয় ৪০ শতাংশ টাকা। গত জানুয়ারি মাস থেকে রাজ্যকে সেই টাকা দেয়নি কেন্দ্র। এখন প্রায় কেন্দ্রের থেকে ২০০০ কোটি টাকা পায় রাজ্য। আর তা নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে চিঠি পাঠিয়েছে নবান্ন ।

উল্লেখ্য, কয়েকমাস আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য সর্বশিক্ষা অভিযানের টাকা পাঠায়নি। কারণ , প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া-র (পিএমশ্রী)-র  সঙ্গে মউ স্বাক্ষর করেনি। ব্রাত্য সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘যেখানে রাজ্য সরকার ৪০ শতাংশ অংশীদারি বহন করছে, সেখানে কেন একটি প্রকল্পের নাম প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া রাখা হবে ? এসব তুচ্ছ রাজনীতি ছাড়া আর কিছুই নয়।‘ বলা বাহুল্য, ১০০ দিনের কাজের বকেয়া,  জাতীয় স্বাস্থ্য মিশন সহ একাধিক প্রকল্পের টাকা দেয়নি কেন্দ্র। এই আবহে কেন্দ্রীয় বঞ্চনার শিকার হল রাজ্যের শিক্ষা দফতর ।

অভয়া কাণ্ডের দু’বছর পর ফের ১৪ আগস্ট ‘রাত দখলে’র ডাক অগ্নিমিত্রার

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন