নবান্নে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর, বার্ষিক কাজের রিপোর্টের পর্যালোচনা

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR আবহে জেলাসফর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মালদা-মুর্শিদাবাদ সফরে যাওয়ার আগে নবান্নে বিশেষ বৈঠক করতে চলেছেন তিনি। দুপুর দেড়টায় নবান্নের সভাগৃহে এই বৈঠক হতে চলেছে। এই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হতে পারে। বিভিন্ন দফতরের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হবে।

নবান্নের পক্ষ থেকে নির্দেশ বিগত কয়েকমাসে কোন প্রকল্পে কী কী কাজ হয়েছে তার সব বিষয় তুলে ধরতে। সকল দফতরের কাছেই এই নির্দেশ গিয়েছে। বিস্তারিত এই রিপোর্ট নিয়ে আলোচনা করা হবে। কোথায় উন্নয়ন হয়েছে, কোথায় ঘাটতি রয়েছে, কোথায় কতটা কাজ করতে হবে সবটা নিয়েই এদিন বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। রিপোর্ট ইতিমধ্যে সকল সচিবদের তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। এই রিপোর্ট নিয়েই মুখ্যমন্ত্রী পর্যালোচনা করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ও উন্নয়নমূলক প্রকল্পের রিভিউ বৈঠক করা হবে। ইতিমধ্যে সচিব জানিয়েছে, পথশ্রী প্রকল্পের কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে। বাংলার বাড়ির টাকাও দেওয়া হবে জানুয়ারি থেকে।

এই বৈঠক সেরে বিকেলে মালদা-মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদার গাজোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় জনসভা রয়েছে। বৃহস্পতিবার বহরমপুরে সভা রয়েছে তাঁর। বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন তা শোনার জন্য মুখিয়ে রয়েছেন মালদার তৃণমূল নেতাকর্মীরা। এখানে প্রশাসনিক সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৯ ডিসেম্বর। মালদা মুর্শিদাবাদের পর তিনি জনসভা করবেন কোচবিহারে। বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যে জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী। এসআইআর নিয় কলকাতার রাজপথে পা মিলিয়েছেন। বনগাঁতেও জনসভা করেছেন। এবার ডিসেম্বরের শুরু থেকেই জেলা সফর করতে চলেছেন তিনি।  মালদা ও মুর্শিদাবাদে গিয়েও এসআইআর নিয়ে সোচ্চার হতে পারেন।

 

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

গুয়াহাটির পানশালায় মহিলাকে বিবস্ত্র করে মারধর! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

পুজোতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? পাঁচ দিনের ছুটিতে ঘুরে আসুন এই ৬ স্বর্গ রাজ্যে

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ