শালবনি পৌঁছেই জিন্দল কারখানা ঘুরে দেখলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : জিন্দলদের তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করতে শালবনিতে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাড গ্রাউন্ডে তাঁর হেলিকপ্টার নামতেই তাঁকে স্বাগত জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলি কাদরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং সাংসদ জুন মালিয়া।

শালবনিতে পা দিয়েই মুখ্যমন্ত্রী প্রথমে পৌঁছে গিয়েছেন জিন্দলদের কারখানায়। সেই কারখানা চত্বর এদিন ঘুরে দেখেছেন তিনি। কোথায় কীভাবে কাজ হচ্ছে সেই নিয়েও কথা বলেছেন। তারপরেই তিনি পৌঁছে গিয়েছেন তাপবিদ্যুৎ শিলান্যাস মঞ্চে। সেখানে তাঁর পাশে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সজ্জন জিন্দল এবং তাঁর পুত্র পার্থ জিন্দল।

এদিন দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে করে শালবনী উদ্দেশ্যে রওনা দেন। নির্দিষ্ট সময়ে পৌঁছে যান মেদিনীপুরে। তারপরেই তিনি প্রথমে ঘুরে আসেন জিন্দলদের কারখানা। সেখানকার পরিস্থিতি নিজের চোখে দেখে আসেন। মঞ্চ থেকে রিমোটের মাধ্যমে শালবনি পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেএসডব্লিউ  ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধনও করেন তিনি।

মুখ্যমন্ত্রীর এই শালবণি সফর ঘিরে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শালবনিতে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক হয়েছে। যাতে সব দিক থেকে প্রস্তুতি সম্পূর্ণ থাকে সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। সোমবার রাতে মুখ্যমন্ত্রী থাকবেন মেদিনীপুর সার্কিট হাউসে। পরদিন ২২ এপ্রিল মঙ্গলবার তিনি মেদিনীপুর কলেজ মাঠে সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন, যেখানে গোয়ালতোড়ের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট-সহ একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করবেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছিল। সেখানের মঞ্চ থেকে শালবনিতে দু’টি ৮০০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট গড়ার কথা ঘোষণা করেছিলেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল। সাধারণ মানুষের সুবিধার দিকে নজর দিয়ে এই প্লান্ট তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার