‘সমস্যা সমাধান-জনসংযোগ কর্মসূচি’ নিয়ে কড়া নির্দেশ মুখ্যসচিবের

‘সমস্যা সমাধান-জনসংযোগ কর্মসূচি’ নিয়ে কড়া নির্দেশ জারি করলেন রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা। মানতে হবে সরকারি আধিকারিকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে ‘সমস্যা সমাধান-জনসংযোগ কর্মসূচি’(Samasya Samadhan Janasanyog Karmasuchi) চালু করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই কর্মসূচি শুরু হয়েছে গতকাল থেকে। এবার সেই কর্মসূচী নিয়েই কড়া নির্দেশ জারি করলেন রাজ্যের মুখ্যসচিব(Chief Secretary) বি পি গোপালিকা(B P Gopalika)। সেই নির্দেশে রাজ্যের সরকারি আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে, এই কর্মসূচীর সময়ে তাঁরা জেলা ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না। এমনকি ছুটি নিলেও জেলার বাইরা পা রাখতে পারবেন না। নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে। গতকাল থেকে রাজ্যের গ্রামে গ্রামে শুরু হয়েছে ‘সমস্যা সমাধান-জনসংযোগ কর্মসূচি’। এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা গ্রামীণ মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে রাজ্য। গতকালই এই কর্মসূচি সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন জেলার জেলাশাসক এবং সংশ্লিষ্ট দফতরগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। সেই বৈঠকেই আধিকারিকদের এই কড়া নির্দেশ দিয়েছেন তিনি, নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে।  

জেলায় কর্মরত রাজ্য সরকারের আধিকারিকদের অনেকেই সপ্তাহান্তে বা ছুটি পেলেই দায়িত্বপ্রাপ্ত জেলার কাজ ছেড়ে পরিবারের কাছে ফেরেন কিংবা বেড়াতে যান। শীতের সময় সেই প্রবণতা আরও বেড়েছে। কিন্তু গতকালের বৈঠকে মুখ্যসচিব বুঝিয়ে দিয়েছেন, ছুটি থাকলেও সংশ্লিষ্ট জেলা ছেড়ে বেরোতে পারবেন না আধিকারিকেরা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া ‘সমস্যা সমাধান-জনসংযোগ কর্মসূচি’ পালনে যে যে পদক্ষেপ নেওয়া সম্ভব, তা নিতে হবে। কর্মসূচি সংক্রান্ত কোনও কাজ বাকি থাকলে তা ছুটির সময়ের মধ্যেই শেষ করতে হবে। দায়িত্ব ফেলে দিয়ে জেলা স্তরের আধিকারিকদের কর্মস্থল ছেড়ে যাওয়ার প্রবণতা রুখতে শীঘ্রই একটি Standard Operating Procedure বা SOP জারি করা হবে বলে নবান্ন সূত্রে খবর।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, এই কর্মসূচিতে সাধারণ মানুষ কী কী সুবিধা পাবেন, সেই বিষয়ে যাতে সঠিক ভাবে প্রচার করা যায়, সেই বিষয়টি তুলে ধরতে হবে আধিকারিকদের। কর্মসূচি রূপায়ণে কোনও ত্রুটি থাকলে তার দ্রুত সমাধান করতে হবে দায়িত্বপ্রাপ্ত শীর্ষ আধিকারিককে। পরিষেবামূলক এই কর্মসূচি যে রাজ্য সরকারের উদ্যোগে হচ্ছে, তা-ও তুলে ধরতে হবে। রাজ্যের প্রশাসনিক মহলের একাংশের মতে, আগামী লোকসভা ভোটের আগে রাজ্য সরকার নিজেদের জনকল্যাণমূলক প্রকল্পের পরিষেবা রাজ্যের গ্রামীণ জনতার কাছে পৌঁছে দিয়ে নিজেদের ভোট ব্যাঙ্কে শান দেওয়ার কাজ করছে। তাই জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসে যাতে এই জনসংযোগ কর্মসূচিতে সরকারি আধিকারিকেরা বেশি করে মনোনিবেশ করতে পারেন, সে কথা মাথায় রেখেই কড়া নির্দেশ জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব।

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

‘দৃশ্যম ৩’-এ মোহনলালের গাড়ির নম্বর নিয়ে বিতর্ক, নায়ক এবং নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়ের

১৫ বছরের জলযন্ত্রণা, অবশেষে তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাস্তায় নামলেন কৃষকরা

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি