কয়লা পাচার কাণ্ডে সিআইডি জালে হরিয়ানার ব্যবসায়ী

গত ২৯ জুলাই গরু পাচার কাণ্ডে সিআইডি গ্রেফতার করেছিল এনামুল ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে। ধৃতের নাম আবদুল বারিক বিশ্বাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোপন অভিযান চালিয়ে কয়লা পাচার কাণ্ডে জড়িত একজনকে গ্রেফতার করল সিআইডি (CID)। ধৃতের নাম সঞ্জয় মালিক। জানা গিয়েছে, ওই ব্যক্তি পেশায় ব্যবসায়ী। অভিযুক্তকে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে।

সিআইডি সূত্রে খবর, ধৃত ব্যবসায়ীকে ৩ দিনের ট্রানজিট রিমাণ্ডে গতকাল কলকাতায় নিয়ে আসা হয়েছিল। মঙ্গলবার তাঁকে তোলা হয় আসানসোল আদালতে। সিআইডি’র দাবি, ধৃতের সঙ্গে কয়লা পাচারের যোগ আছে। আগেই, সিআইডি’র জালে পড়েছিল বারিক বিশ্বাস। জানা গিয়েছে, তাকে জেরা করেই সঞ্জয় মালিকের নাম জানা গিয়েছিল। গতকাল, হরিয়ানার একটি ফার্ম হাউসে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছিল সঞ্জয় মালিককে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই গরু পাচার কাণ্ডে সিআইডি গ্রেফতার করেছিল এনামুল ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে। ধৃতের নাম আবদুল বারিক বিশ্বাস। সূত্রের খবর, বসিরহাটের ব্যবসায়ী তিনি। জানা গিয়েছে, গত শুক্রবার বিকেল ৪ টে নাগাদ বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে।

সিআইডি সূত্রে খবর, গরু পাচারের সঙ্গে যুক্ত সন্দেহে বারিককে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে গরু, কয়লা এবং সোনা পাচারের অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, এর আগেও বারিক গ্রেফতার হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। সিআইডি’র অনুমান ধৃত বারিকের সঙ্গে যোগ রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া সোনার। তবে ইডি কেন তাঁকে গ্রেফতার করেনি, তা নিয়ে উঠছে প্রশ্ন।

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে