ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত সিআইডি আধিকারিক সহ ২

মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় পুলিশের ওই সাদা গাড়ি। গাড়িটির নম্বর ডব্লু বি ৪২ এ এক্স ২৮৪২। আশঙ্কাজনক অবস্থায় গাড়িটির চালক।

Share:

নিজস্ব প্রতিনিধি: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিআইডি (CID) আধিকারিক সহ ২ জনের। গুরতর আহত গাড়ির চালক (DRIVER)। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বর্ধমানে। জানা গিয়েছে, লরি ও পুলিশের গাড়ির (CAR) সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। ঘটনাস্থলে এসেছে পুলিশ।

বর্ধমান জেলার জামালপুরের আঝাপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, পথ দুর্ঘটনার এই ঘটনাটি ঘটে ২ নম্বর জাতীয় সড়কে। একটি ১৮ চাকার লরির (কন্টেনার) (TRUCK) সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের গাড়িটির। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় পুলিশের ওই সাদা গাড়ি। গাড়িটির নম্বর ডব্লু বি ৪২ এ এক্স ২৮৪২। এই ঘটনায় মৃত্যু হয় এক সিআইডি আধিকারিক প্রশান্ত নন্দীর। তিনি ছিলেন ডিএসপি। মৃত্যু হয়েছে এক সিভিক ভলেন্টিয়র (CIVIC VOLUNTEER) সন্তোষ সরকারের। আশঙ্কাজনক অবস্থায় গাড়িটির চালক।

ভয়াবহ পথ দুর্ঘটনার পর ঘটনাস্থলে দেখা যায় চাঞ্চল্য। জমেছে ভিড়। এই মূহুর্তে এলাকায় এসেছে পুলিশ। ক্রেন দিয়ে সরানো হচ্ছে ক্ষতিগ্রস্ত গাড়িটি। মৃতদেহ ২ টি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী করে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ (POLICE)। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কন্টেনারটিতে ধাক্কা মারে সিআইডির গাড়িটি। অনুমাণ নিয়ন্ত্রণ হারিয়েই ঘটেছে এই দুর্ঘটনা। এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকা জুড়ে চলছে জিজ্ঞাসাবাদ। খতিয়ে দেখা হচ্ছে, ওই গাড়িতে সমস্যা ছিল কি না, সেই বিষয়েও। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারের কাজে প্রথমে হাত লাগায় স্থানীয়রাই। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ৩ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল বর্ধমান সুপার স্পেশ্যালিটি হাসপাতালের বিশেষ শাখা অনাময় হাসপাতালে। তবে, মৃত্যু হয় আধিকারিক ও সিভিক ভলেন্টিয়রের। বর্তমানে চালক চিকিৎসাধীন।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩