মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হল গঙ্গারামপুর নাট্য সংসদের পুজো

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক পি প্রমথ, মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সারা রাজ্যের বিভিন্ন পুজো উদ্বোধনের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) উদ্বোধন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর নাট্য সংসদের পুজো। গত রবিবার, মহালয়ার দিনে মুখ্যমন্ত্রী এই পুজোর উদ্বোধন করেছেন বলে আপ্লুত নাট্য সংসদ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার আধিকারিকরা।

নাট্য সংসদ ক্লাবের দুর্গা পুজোর (DURGA PUJA) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক পি প্রমথ, মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ঢাকের বাদ্যির তালে ভার্চুয়াল ভাবে এই পুজোর উদ্বোধন করা হয়। এই বছর নাট্য সংসদ ক্লাবের দুর্গাপুজোর থিম ‘প্রাপ্তি’।

মালদা জেলা থেকে আগত শিল্পী শ্যাম চৌধুরীর হাতে তৈরি বিশেষ ঝাড়বাতি দর্শকদের মন কাড়বে পুজো প্যান্ডেলে। দক্ষিণ দিনাজপুর জেলায় প্রত্যেক বছরই গঙ্গারামপুর নাট্য সংসদ ক্লাব বিশেষ থিমের জন্য আলাদা করে জায়গা করে নেয়। এই বছর ক্লাবের ৫০ বছর পূর্ণ হয়েছে। আর ক্লাব আয়োজিত পুজো ৩২ বছরে পদার্পণ করল।  

মুখ্যমন্ত্রী যে এই পুজোর উদ্বোধন করেছেন, তাতে আপ্লুত আয়োজক সংস্থা। তাঁদের পক্ষ থেকে বলা হয়, থিমের নাম ‘প্রাপ্তি’। আর মুখ্যমন্ত্রী এবারে এই পুজোর উদ্বোধন করেছেন, এও এক বড় প্রাপ্তি। উল্লেখ্য, মহালয়ার দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণের ২৬৩টি পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপরে বলেন, ‘মায়ের চোখ দর্শনের মধ্য দিয়ে বাংলা দর্শন করার সুযোগ পেলাম’। এও বলেন, ‘এই সুযোগ করে দেওয়ার জন্য সমস্ত পুজো কমিটিকে ধন্যবাদ’। তিনি আরও বলেন, বিভিন্ন জেলার যে সমস্ত পুজো তিনি উদ্বোধন করেছেন তাঁদের অনেক উদ্যোক্তাদেরকে তিনি বেশ ভাল করেই চিনতে পারছেন। এরপরেই বলেন, ভার্চুয়াল ভাবে উদ্বোধন করার এই সুবিধা বেশ ভালো। এরফলে সরাসরি তিনি সব জেলার পুজোর সমস্ত আয়োজন দেখতে পান। ধামসা-মাদল-ঢাক-ঢোল- উলুধ্বনি-শঙ্খধ্বনি নিয়ে আয়োজন করা সমস্ত অনুষ্ঠানও উপভোগ করা যায়।

অন্যান্য পুজো কমিটিগুলির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, এভাবে পুজো উদ্বোধন করাতে চাইলে পুজো কমিটিগুলি জেলাশাসক এবং এসপি’র সঙ্গে যোগাযোগ করতে পারে। আধিকারিকরা সেই রিপোর্ট পাঠাবেন তথ্য ও সংস্কৃতি দফতরে। বেশ কয়েকটা পুজো কমিটি মিলে এই ধরনের অনুষ্ঠান করা যেতে পারে।

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে

২৫ হাজার টাকা বাজেট? Realme 100X নাকি OnePlus Nord 6, কোনটি কিনবেন?

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

বুধের জোড়া অবস্থান পরিবর্তনে ভাগ্য খুলবে ৪ রাশির জাতকদের

অল্প বয়সেই বাড়ছে অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি! জেনে নিন কীভাবে বজায় রাখবেন সুস্থ জয়েন্ট?

রান্নাঘরের সিঙ্কের নিচে ভুলেও রাখবেন না এই সব জিনিস, ছারখার হয়ে যাবে জীবন