‘কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে টাকা আসছে‌, যাচ্ছে বিজেপির পকেটে’‌, বিস্ফোরক অভিযোগ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সমুদ্রগড় হাইস্কুল ফুটবল ময়দান থেকে সভা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে একাধিক উন্নয়ন কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। এখান থেকেই নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তোলেন তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে করে টাকা নিয়ে আসা হচ্ছে বলে সুর সপ্তমে তোলেন তৃণমূল সুপ্রিমো। আর সেই টাকা বিজেপির পকেটে যাচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি।

এদিকে শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, কেন্দ্রীয় সরকারের অফিসারের গাড়িতেও বাংলায় টাকা ঢোকানো হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। সেই টাকা বিজেপির কাছে যাচ্ছে এবং তা দিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। এখান থেকেই সুর সপ্তমে তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‌বিজেপি নেতারা ৫০ জন সিআরপিএফ, গাদা গাড়ি নিয়ে ঘুরছেন। এত পয়সা পাচ্ছেন কোথায়? কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে টাকা আসছে। যাচ্ছে বিজেপির পকেটে। আর টাকা আসছে কেন্দ্রীয় সরকারের অফিসারের গাড়ির মাধ্যমে। সমস্ত মাত্রা ছাড়িয়ে গিয়েছে বিজেপি।’‌

অন্যদিকে বাংলাভাষী মানুষজনকে অনুপ্রবেশকারী বলা বন্ধ করতে প্রধানমন্ত্রীকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তারপর সোনার বাংলার কথা বলতে বলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা, ‘‌টেলিপ্রম্পটার দেখে বলছেন ‘সুনার বাংলা’, আর বাংলায় কথা বললে ভিন্‌রাজ্যে মারধর করা হচ্ছে। বিজেপির নেতারা দিল্লিতে বসে এআই ব্যবহার করে একপাক্ষিক ভাবে সবার নাম কেটেছে, এর বদলা হবে কি হবে না? মোদি সরকার যখন সবার থেকে সব কেড়ে নিয়েছিল, তখন আমি ভেবেছিলাম মহিলাদের অধিকার থাকা দরকার। ৫০০ টাকা দিয়ে শুরু করেছিলাম।’‌ এই কথা শুনে সভাস্থল থেকে জনগর্জন করে তৃণমূলনেত্রীকে সমর্থন জানান উপস্থিত মানুষজন। যা দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী।

এছাড়া পূর্বস্থলীতে ভোটপ্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী—পূর্বস্থলী দক্ষিণের স্বপন দেবনাথ, পূর্বস্থলী উত্তরের বসুন্ধরা গোস্বামী এবং নবদ্বীপের পুণ্ডরীকাক্ষ সাহার সমর্থনে সমুদ্রগড় হাইস্কুলের মাঠে জনসভা মানুষের আশীর্বাদ চান। আর এখান থেকেই বিজেপির বিরুদ্ধে গণতন্ত্রের মাধ্যমে বদলা নিতে পরামর্শ দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়ে বলেন, ‘‌গণতন্ত্রের মাধ্যমে বদলা নিন, বাংলা থেকে রাজনৈতিকভাবে জব্দ করে বিজেপিকে তাড়িয়ে দিন। ওদের শূন্য করে দিন। মানুষের উপর অনেক অত্যাচার করেছে। নাম কেটে অধিকার ছেঁটে কিছু করতে পারবেন না মোটা ভাই। যদি কেউ ভোট আটকায়, মেয়েরা হাতে খিলের ঝাড়ু রাখুন। রাস্তা ঝাঁট দিতে দিতে যাবেন। কিন্তু অধিকার ছাড়বেন না।’‌

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন