আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে মোদি–মমতা, প্রধানমন্ত্রীর রোড–শো মুখ্যমন্ত্রীর কেন্দ্রে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে বিধানসভা নির্বাচনের প্রচার করার জন্য বাংলায় আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ২৪ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর স্থগিত রাখা হয়েছে আবহাওয়া খারাপ থাকার পূর্বাভাসে।

এদিকে তারপরই মুখ্যমন্ত্রীর দক্ষিণবঙ্গে ভোট প্রচারের সফর ঠিক হয়। দক্ষিণবঙ্গে প্রচার শুরুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিয়েছেন অনুব্রত মণ্ডলের গড় বীরভূমকেই। আগামী ২৬ মার্চ, বৃহস্পতিবার বীরভূমে প্রচার করতে যাওয়ার কথা তৃণমূলনেত্রীর। ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রে হবে বিশাল জনসভা তৃণমূল সুপ্রিমোর। কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোটাসুর উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠ এবং ঢেকা গ্রাম পঞ্চায়েতের লোকপাড়া কলেজ মাঠ—এই দুটি জায়গাকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। সুতরাং তারপরই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যেতে পারেন বলে সূত্রের খবর। আর তখন সেখানে প্রধানমন্ত্রীও ভোটের প্রচারে আসবেন। সুতরাং দুই যুযুধান নেতৃত্বের প্রচারে উত্তরবঙ্গ সরগরম হয়ে উঠতে চলেছে।

অন্যদিকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই উত্তরবঙ্গ সফরে আসতে পারেন নরেন্দ্র মোদি। শিলিগুড়িতে রোড–শো করতে পারেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গে মোট ৪টি সভা করতে পারেন প্রধানমন্ত্রী বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী শহর কলকাতায় রোড শো করবেন। আর তখন প্রধানমন্ত্রীর রোড শো ভবানীপুর ছুঁয়ে যাবে। যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র। তবে কোন পথ দিয়ে অথবা কলকাতার কোন কোন অঞ্চল হয়ে প্রধানমন্ত্রীর রোড শো এগোবে সেটা এখনও চূড়ান্ত হয়নি।

এছাড়া বিজেপি সূত্রে খবর, কলকাতায় নরেন্দ্র মোদির শেষ রোড শো ভবানীপুর থেকেই শুরু হতে পারে। আবার অন্য জায়গায় শুরু হয়ে ভবানীপুরে শেষ হতে পারে। সে সব পরিকল্পনা তথা রোড শোয়ের সম্পূর্ণ সূচি নির্ধারণ পরে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। তাই তাঁর সমর্থনে প্রচার করবেন খোদ প্রধানমন্ত্রী। আর মমতা বন্দ্যোপাধ্যায় দু’‌দফায় উত্তরবঙ্গ সফরে যাবেন বলে সূত্রের খবর। কয়েকদিনের মধ্যে একবার উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী। তারপর প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে যখন আসবেন তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে থাকার কথা। সুতরাং মুখোমুখি মোদি–মমতার প্রচার দেখতে পেতে পারেন রাজ্যবাসী।

সাত বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে খুন, গর্জে উঠলেন সাকিব-মাশরাফিরা

‘‌বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইন দিয়ে আছেন তৃণমূলীরা’‌, বড় দাবি শমীকের

রবিবার বিশেষ পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো, জেনে নিন সময়সূচী

ফ্রান্সে পৌঁছলেন ঐশ্বর্য, ফুল দিয়ে অভিনেত্রীকে স্বাগত ‘Cannes’-এর

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ঠাঁই হল না এক ঝাঁক তারকার

ফের কালিয়াচক থেকে উদ্ধার ১১ লক্ষ টাকার জাল নোট,ধৃত ১

‘কষ্ট এখানেই শেষ নয়…’ মা হওয়ার পর মানসিক অবসাদ নিয়ে অকপট পরিণীতি

‘সার কিনতে দুর্নীতি হয়েছে, অডিট হবে’‌, বিস্ফোরক অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

১ জুন থেকে কত সংখ্যক সরকারি বাস চলবে? জানিয়ে দিল পরিবহণ দফতর

মহিলাদের অশ্লীল ভাষায় গালমন্দের অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী, উত্তেজনা পুখুরিয়ায়

তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল আমেরিকা