‘এসব চিপ কথাবার্তা বলবেন না’, বিধায়ককে ধমক মুখ্যমন্ত্রীর

রীতিমতো ধমকের সুরেই বললেন, এরকম দাবি মিটিংয়ে করা উচিত নয়। এগুলো হয় না। বসুন। এরকম চিপ কথাবার্তা বলবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি, কর্ণজোড়া: উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠক ছিল কর্ণজোড়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই জেলার পুলিশ ও প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করেছেন মঙ্গলবার। উপস্থিত ছিলেন দুই জেলার বিধায়ক ও সাংসদরাও। বৈঠকের মাঝেই কাটলো তাল, এক বিধায়কের আর্জি শুনে তুমুল চটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো ধমকের সুরেই বললেন, ‘এরকম দাবি মিটিংয়ে করা উচিত নয়। এগুলো হয় না। বসুন। এরকম চিপ কথাবার্তা বলবেন না’।

কী এমন দাবি করেছিলেন ওই বিধায়ক যে রীতিমতো রেগে গেলেন মুখ্যমন্ত্রী! মঙ্গলবার দুই দিনাজপুরের প্রশাসনিক বৈঠকে বলতে উঠেছিলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। কিন্তু তিনি তাঁর বক্তব্য দীর্ঘ করায় তাঁকে মাঝপথেই থামিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, যা বলার তা এক সেকেন্ডে, এক মিনিটে বলুন। এত ভাষণ দেওয়ার সময়ে এটা নয়। এরপরই বিধায়ক আব্দুল করিম চৌধুরী দাবি করেন, আপনি বলেছিলেন উন্নত বাংলা গড়ব। আমার ইসলামপুর সাবডিভিশনকে উন্নত করে ইসলামপুর জেলা করে দিন। এটাই আমার দাবি।

এই দাবি শুনেই রেগে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ধমকের সুরেই বলেন, এরকম দাবি মিটিংয়ে করা উচিত নয়। এগুলো হয় না। বসুন। এরকম চিপ কথাবার্তা বলবেন না। তার কারণ হল আপনার এই ছোট জেলা। তার মধ্যে ইসলামপুর সাবডিভিশন আছে। ইসলামপুর পুলিস ডিস্ট্রিক্ট আছে। অফিসার কোথা থেকে পাবেন? একটা জেলা করতে গেলে অনেক কাজ করতে হয়। আপনার কী অসুবিধে আছে? রায়গঞ্জ থেকে ইসলামপুর কতটা? আপনি সুন্দরবন দেখেছেন কতবড়? মুর্শিদাবাদ দেখেছেন কত বড়? বসুন বসুন। এখন জিতে গিয়েছেন। ভলোভাবে কাজ করুন। ওসব হবে না এখন। পরে তিনি আরও বলেন, এরকম করলে এমএলএদের আর বলতে দেব না। এমএলএরা যদি এরকম চিপ কথা বলে তাহলে তাদের বলতে এলাউ করব না। আই অ্যাম সরি। দাবি যদি জেনুইন হয় তখন করব। এবার বলবে আমার ঘরের মধ্যে একটা জেলা করে দিন।

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা