‘হামলার প্রত্যুত্তর জনগণ দেবে’‌, সল্টলেকে দাঁড়িয়ে বিজেপিকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচন চলতি বছরেই রয়েছে বাংলায়। আর তা নিয়ে আইপ্যাক তৈরি করেছিল স্ট্র‌্যাটেজি। বিধানসভা নির্বাচনে কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন তা নিয়েও তৈরি হয়েছিল তালিকা। আর এই সমস্ত নথি ছিল আইপ্যাকের সল্টলেক সেক্টর ফাইভের অফিসে এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। সেখানেই আজ, বৃহস্পতিবার হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। এই আবহে আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ির পরে আজ সংস্থার সল্টলেকের দফতরেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে আইপ্যাকের দফতরে প্রতীক জৈন পৌঁছলে প্রায় পৌনে চার ঘণ্টা পর সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। কড়া বার্তা দেন এখান থেকেই।

এদিকে বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই এই নথিগুলি ইডি হাতাতে চেয়েছিল বলে অভিযোগ উঠছে। কারণ এসআইআর করে যে ফল লাভ করার কথা ভেবেছিল বিজেপি সেটা হচ্ছে না বলে বুঝতে পেরেছে পদ্মপার্টি। তাই কৌশলে ইডিকে পাঠিয়ে তা হস্তগত করতে চেয়েছিল ইডি বলেই অভিযোগ উঠেছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই ‘হামলার প্রত্যুত্তর’ জনগণ দেবে। সল্টলেকে আইপ্যাকের দফতর যে ভবনে রয়েছে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের স্ট্র্যাটেজি ছিনতাই করেছে। এসআইআরের কাজ চলছে। আমার দল মানুষকে সাহায্য করছে। ফরেনসিক দলের মাধ্যমে আমাদের কাগজ, তথ্য সব ট্রান্সফার করেছে। বিধানসভা নির্বাচনের কাজ চলছে। ওরা সব তথ্য ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা অপরাধ।’‌

অন্যদিকে আজকের এই ইডি হানা নিয়ে রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদও এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌দফতর থেকে সব কাগজ নেওয়ার চেষ্টা করেছে। সব টেবিল ফাঁকা। সেই নথি আবার তৈরি করার প্রয়োজন পড়লে অনেক সময় লাগত। ততদিনে নির্বাচন পেরিয়ে যেত। এই কাজ কি ঠিক হল? বিজেপির মতো এত বড় ডাকাত দেখিনি। আমরা নথিভুক্ত রাজনৈতিক দল। আমরা কর দিই। অডিট হয়। প্রয়োজন থাকলে ইডি আয়কর দফতর থেকে কাগজ নিতে পারত। বিজেপি সবচেয়ে বড় অপরাধী। চোরেদের দল। ওরা বিজেপিকে নোটিস পাঠায় না। ভোট এলে আয়কর দফতর আমাদের নোটিস পাঠায়।’‌

এছাড়া মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল শুরু হয়ে গিয়েছে। তবে এই নিয়ে যে পাল্টা নেমে পড়বে তৃণমূল কংগ্রেস ভোট প্রচারে তা বলার অপেক্ষা রাখে না। যদিও গোটা ঘটনা নিয়ে বৃহস্পতিবার বিকেলে আইপ্যাকের দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হামলার প্রত্যুত্তর জনগণ দেবে। গদি মিডিয়াকে কাজে লাগিয়েছে। গদি মিডিয়ার উপরেও নজর রাখছি। যাঁরা অসত্য কথা বলেছেন, তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা করার দায়িত্ব আমার।’‌

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত