মেদিনীপুরে মায়ের আর্জি মেনে শিশুর নাম রাখলেন মুখ্যমন্ত্রী

কোনও ঘর বা প্রকল্পের জন্য নয়, এক মা মুখ্যমন্ত্রীর কাছে আবদার জানান শিশুর নাম রাখার জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের যেখানে যান না কেন, সুযোগ পেলে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আন্তরিকতার সঙ্গে শোনেন জনতার অভাব অভিযোগের কথা। জনগণের সঙ্গে নিবিড়ভাবে মিশে যাতে পারেন তিনি। মানুষকে সঙ্গে নিয়ে বহু লড়াই আন্দোলনের মাধ্যমে তিনি আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। বুধবার মেদিনীপুরের মানুষ বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন। কোনও ঘর বা প্রকল্পের জন্য নয়, এক মা মুখ্যমন্ত্রীর কাছে আবদার জানান শিশুর নাম রাখার জন্য।

জঙ্গলমহলে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার পশ্চিম মেদিনীপুরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন বিকেলে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই সময় এক মা এসে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান তাঁর শিশুর নামকরণ করার জন্য। মায়ের এমন আর্জি ফেরাননি জননেত্রী। শিশুটির নাম রাখেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর দেওয়া নাম পেয়ে খুশি শিশুটির মা। কী নাম রেখেছেন মুখ্যমন্ত্রী? মায়ের আবদার শুনে শিশুটিকে কোলে তুলে নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান তার নাম দেন ‘সবুজশ্রী’।

প্রসঙ্গত বুধবার বিধানসভায় বাজেট পর্ব শেষ হতে কলকাতা থেকে আকাশপথে মেদিনীপুরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নেমে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে তাঁদের অভাব অভিযোগ জানাতে শুরু করেন স্থানীয়রা। কেউ আবাস যোজনায় বাড়ি না পাওয়া নিয়ে অভিযোগ জানান, কেউ আবার অন্য কোনও বিষয়ে। সেখানে পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। স্কুলে সব রকমের সুবিধা পাওয়া যাচ্ছে কিনা তা ছাত্রছাত্রীদের কাছ থেকে জেনে নেন মুখ্যমন্ত্রী।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?