Breaking: ৩ জানুয়ারি থেকে রাজ্যে কঠোর বিধিনিষেধের ইঙ্গিত মমতার

দেশজুড়ে এবং সারা বিশ্বে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। সঙ্গে রয়েছে ওমিক্রন। এই পরিস্থিতিতে নতুন করে পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দেশজুড়ে এবং সারা বিশ্বে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। সঙ্গে রয়েছে ওমিক্রন। এই পরিস্থিতিতে নতুন করে পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি পরিস্থিতি ভয়াবহ হয় তবে বাংলাও দিল্লির পথে হাঁটতে পারে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। বুধবারই গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিলেন, নতুন বছরের শুরুতেই ৩ জানুয়ারি একটি পর্যালোচনা বৈঠক করাতে হবে। এই সময়টায় স্কুল খোলা রাখা দরকার কিনা সেটা দেখে নেওয়া দরকার। সামনেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাও আছে। তাই পর্যালোচনা বৈঠক করা খুব জরুরি। তিনি আরও বলেন, দরকারে ৫০ শতাংশ কর্মচারী নিয়ে কাজ করতে হবে। ওয়ার্ক ফ্রম হোমে জোর দিতে হবে। এমনকি লোকাল ট্রেনের সংখ্যাও কমানো যেতে পারে। তিনি আরও বলেন, স্কুল-কলেজ খুলে গিয়েছে। তাই নজরদারি আরও বাড়াতে হবে। সেরকম হলে স্কুল ফের কিছুদিনের জন্য বন্ধ করা দরকার। মুখ্যমন্ত্রী এদিন ওমিক্রন নিয়েও আশঙ্কা প্রকাশ করে বলেন, ওমিক্রন ছড়াচ্ছে বেশি, তাই মাস্ক পরতে হবে, স্যানিটাইজ করতে হবে।

এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার করোনা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই বিষয়ে আলাদা করে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে কলকাতার করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, কলকাতায় বহু মানুষ বাইরের জেলা থেকে আসেন। ফলে কলকাতায় করোনা সংক্রমণের মাত্রা সবসময় বেশি। তাই আগামী ৩ জানুয়ারি থেকে এলাকা ভিত্তিক কনটেনমেন্ট জোন তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তার আগে ওয়ার্ড ভিত্তিক পর্যালোচনা করে নিতে হবে। এরপরই তিনি প্রয়োজন হলে ৫০ শতাংশ কর্মী নিয়ে অফিসগুলিতে কাজ করার কথাও বলেন। মমতা কথায়, প্রয়োজনে ফের অফিস-কাছারির ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমে জোর দেওয়া হোক। লোকাল ট্রেন নিয়ে মুখ্যমন্ত্রী বলেন,এখনই লোকাল ট্রেন বন্ধ করতে হবে না, কারণ গঙ্গাসাগর মেলা চলছে। পরে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর