কয়লা পাচার কাণ্ডে লালা ঘনিষ্ঠ চার ব্যবসায়ীকে তলব ইডি’র

কয়লা পাচার কাণ্ডে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। ব্যবসায়ী লালা ওরফে অনুপ মাঝি ঘনিষ্ঠ চারজনকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচার কাণ্ডে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। ব্যবসায়ী লালা ওরফে অনুপ মাঝি ঘনিষ্ঠ চারজনকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল ইডি। আগেই ওই চার ব্যবসায়ীকে কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার করে সিবিআই। কিন্তু জামিনে আপাতত কেটেছে জেলবন্দি দশা। তবে আসানসোলের বাইরে যাওয়ার অনুমতি নেই ওই ব্যবসায়ীদের। এর মাঝেই ফের কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ইডির তরফে ডেকে পাঠানো হয়েছে জয়দেব মণ্ডল, গুরুপদ মাঝি, নারায়ণ নন্দা, নিরোদ মণ্ডলকে।

কয়লা পাচার কাণ্ডে মূল কিংপিন অনুপ মাঝির খোঁজ চালাচ্ছিল সিবিআই। তখনই পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার একাধিক জায়গায় তল্লাসি চালায় সিবিআই। আর তখনই লালার ব্যবসা সংক্রান্ত একাধিক নথি হাতে পায় সিবিআই। যার মধ্যে লালার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের যোগ দেখা যায় ওই চার ব্যবসায়ীর। সেই যোগের জন্যই চার ব্যবসায়ীকে বারবার জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারপরেই কয়লা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় লালা ঘনিষ্ঠ চার ব্যবসায়ীকে। সিবিআই-এর জেরার পর এবার তলব জানাল ইডি।

কয়লা পাচার কাণ্ডে আসানসোলে আগেই একটি রহস্যজনক সবুজ ডায়েরি পেশ করে সিবিআই। তাতেই একাধিক তথ্য ও ব্যক্তির নাম উঠে আসে। কাঁচামালের হিসেব রয়েছে ও একাধিক ব্যক্তির সঙ্গে আর্থিক যোগাযোগের হদিশ পাওয়া যায়। সেই সূত্রেই লালা ঘনিষ্ঠ চার ব্যবসায়ী জয়দেব মণ্ডল, গুরুপদ মাঝি, নারায়ণ নন্দা, নিরোদ মণ্ডলকে ইডির তরফে জেরার জন্য নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

টুলু-কাণ্ডে নয়া মোড়! রাতভোর তল্লাশিতে উদ্ধার একাধিক নথি, গ্রেফতার ৩

সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা

২৩৮ মিলিয়ন ডলারের ধাক্কা! বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

মঙ্গলে ফের ভবানী ভবনে হাজিরা অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের

তারেক রহমানের মাসতুতো দাদার কোটি টাকা ছিনতাই করে চম্পট দুষ্কৃতীদের

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..

গাড়ি পার্কিং নিয়ে বচসা, তৃতীয় লিঙ্গের ব্যক্তির ওপর পাশবিক আক্রমণ, ভাইরাল ভিডিয়ো

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির