বঙ্গ–বিজেপিতে শমীক–শুভেন্দুর ঠাণ্ডা লড়াই চরমে, দিশেহারা জেলার নেতা–কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে সাফল্য অর্জন করতে চায় বঙ্গ–বিজেপি। আর তার জন্য যতরকম চেষ্টা করা দরকার তা পদ্মশিবির করছে। সেটা এসআইআর হোক, কেন্দ্রীয় বাহিনী পাঠানো হোক এবং রাজ্য সরকারের বিরুদ্ধে প্রবল সমালোচনা। আবার বই প্রকাশ থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্য থেকে আইটি কর্মী নিয়ে আসা–সহ ইস্তেহার তৈরি করতে মানুষের মতামত সবই করা হচ্ছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। কিন্তু দুটি জিনিস কিছুতেই ঠিক করা হচ্ছে না। এক, দলীয় নেতাদের গোষ্ঠীকোন্দল দুই, দুর্বল সংগঠন শক্তিশালী করা বলে সূত্রের খবর।

এদিকে এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বিরোধী দলনেতার ঠাণ্ডা লড়াই চরমে উঠেছে। যা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই শুভেন্দু ঘনিষ্ঠদের নানা দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন শমীক। উলটে আদি নেতাদের কাছে টেনে নিয়ে এসেছেন। তার উপর কোনও কথাই রাজ্য সভাপতি জানাচ্ছেন না বিরোধী দলনেতাকে বলে অভিযোগ। সব কিছুই শুভেন্দুকে জানতে হচ্ছে ভায়া মারফত। এই নিয়ে শুভেন্দু অত্যন্ত রুষ্ট হয়েছেন শমীকের বিরুদ্ধে। এমনকী বিষয়টি নিয়ে সুকান্ত মজুমদারের সঙ্গে আলোচনা করেছেন বলে সূত্রের খবর।

অন্যদিকে শমীক ভট্টাচার্য সবটা শুনেছেন। কিন্তু তারপরও শুভেন্দু অধিকারীকে পাত্তা দেননি। এতে বেজায় চটেছেন বিরোধী দলনেতা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শমীক যেভাবে কাজ করছেন তাতে তাঁকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। এমন অভিযোগ তুলে নয়াদিল্লিতে গিয়ে অমিত শাহকে নালিশ ঠুকে এসেছেন শুভেন্দু বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে শমীক জেলার নেতাদের একরকম নির্দেশ দিচ্ছেন। আর পরক্ষণেই শুভেন্দু আর একরকম নির্দেশ দিচ্ছেন। তার জেরে দিশেহারা হয়ে পড়ছেন জেলার নেতা–কর্মীরা। কোন পথে যাবেন তাঁরা?‌ সেটা বুঝতে পারছেন না জেলার নেতা–কর্মীরা বলে জানা যাচ্ছে।

এছাড়া শমীকের বিরুদ্ধে শুভেন্দু নালিশের ঘটনা এখন বঙ্গ–বিজেপিতে বড় খবর হয়ে দাঁড়িয়েছে। কান পাতলেই এখন তা শোনাও যাচ্ছে। এই বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক বঙ্গ–বিজেপির এক আদি নেতা বলেন, ‘‌শুরু থেকেই শমীক–শুভেন্দুর সম্পর্ক সঠিক পথে এগোচ্ছিল না। এখন সেটা চরম আকার নিয়েছে। আসলে আদি নেতাদের দায়িত্বে নিয়ে আসা পছন্দ করেননি শুভেন্দু। বরং দলের অন্দরে উপদল তৈরি করার চেষ্টা করেছেন। সেটা আবার রাজ্য সভাপতি মেনে নেননি। তাই শমীক দার বিরুদ্ধে গোপনে নালিশ ঠুকে এসেছেন শুভেন্দু। যদিও তাতে কোনও লাভ হবে না।’‌

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, সন্দেহজনক মেসেজে মিলবে সতর্কবার্তা!

রক্তস্বল্পতায় ভুগছেন? দ্রুত হিমোগ্লোবিন বাড়াবে এই ৬টি খাবার

জন্মাষ্টমীর বাড়িতে ৫ জিনিস আনুন, নয়তো গোপালের পুজো অসম্পূর্ণ

বর্ষায় চিন্তা বাড়াচ্ছে টাইফয়েড, শরীর সুস্থ রাখতে এড়িয়ে চলুন ৫ খাবার

গোপালের দোলনা কিভাবে সাজালে মাত্র ২৪ ঘণ্টায় চমকাবে ভাগ্য?

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের