চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উলটপুরাণ! কোচবিহারে জেতার পরেই তুফানগঞ্জে আক্রান্ত তৃণমূল

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই কোচবিহারে ছড়িয়েছে উত্তেজনা। বুধবার সকাল থেকেই কোচবিহারে উঠে এসেছে একের পর এক হিংসার ছবি। কোচবিহার থেকে হারের পরেই  তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

বুধবার সকাল থেকে ডাওয়াগুড়ি এলাকায় তৃণমূলের উপর হামলা চালানোর ঘটনা ঘটে। এই হামলার জেরে আহত হন তৃণমূলের চার কর্মী। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে আহত কর্মীদের সঙ্গে দেখা করে এসেছেন তৃণমূলের জয়ী প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। কোতয়ালি থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন তিনি। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের  জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, বুধবার সকালে তৃণমূল কংগ্রেস কর্মীরা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। তাঁর অভিযোগ, সেসময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আচমকা হামলা চালায়। অন্যদিকে বিজেপি এই  ঘটনাকে গ্রাহ্য না করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দাবি করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার কোচবিহার থেকে প্রায় ৩৯ হাজার ভোটে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক । আর এই হার মেনে নিতে পারে নি গেরুয়া শিবির । তাও ফলপ্রকাশ হতেই তৃণমূল  কর্মীদের ওপর হামলা চালান শুরু করেছে বিজেপি।

Published by:

Share Link:

More Releted News:

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হেমন্তের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ