ভয়াবহ পরিস্থিতি! রাজ্যে একদিনেই আক্রান্তের সংখ্যা বাড়ল ৩ হাজার

সোমবার সংখ্যাটা ছিল ৬,০৭৮ জন, মাত্র ২৪ ঘণ্টায় তা পৌঁছে গেল ৯,০৭৩ জনে। এটা রাজ্য়ের দৈনিক সংক্রমণের পরিসংখ্যান

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার সংখ্যাটা ছিল ৬,০৭৮ জন, মাত্র ২৪ ঘণ্টায় তা পৌঁছে গেল ৯,০৭৩ জনে। এটা রাজ্য়ের দৈনিক সংক্রমণের পরিসংখ্যান। ফলে বোঝাই যাচ্ছে মাত্র একদিনেই একলাফে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় ৩ হাজার। এটাই আশঙ্কা করেছিলেন চিকিৎসকমহল ২৫ ডিসেম্বর বড়দিনের ভিড় দেখে। এরপর বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম দিন-সহ রবিবার কলকাতা ও রাজ্যের বিভিন্ন বিনোদন পার্ক ও পর্যটন কেন্দ্রে উপচে পড়েছিল ভিড়। যার প্রভাব পড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যায়। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা করোনা বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৯,০৭৩ জন। এরমধ্যে শুধুমাত্র কলকাতায় ৪,৭৫৯ জন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা জেলা। ওই জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,৩৯১ জন। গত ২৪ ঘণ্টায় মোট ১৬ জনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে অনেকটা তবে সেই তুলনায় পজিটিভিটি রেট কমেছে। সোমবার যেখানে ৩১ হাজার মানুষের করোনা পরীক্ষা হয়েছিল এবং পজিটিভ রেট ছিল ১৯.৫৯ শতাংশ। মঙ্গলবার পরীক্ষা করিয়েছেন ৪৭,৮৬৪ জন। তবে পজিটিভিটি রেট কমে হয়েছে ১৮.৯৬ শতাংশ। রাজ্যে বর্তমানে ২৩,৬৫৫ জন করোনা আক্রান্ত বা সন্দেহভাজন হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে ১৫২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন ১,৬৬৮ জন। সবমিলিয়ে এই মুহুর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২৫,৪৭৫ জন। যা গত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি বৃদ্ধি হয়েছে।

সবচেয়ে আশঙ্কার কথা শুধুমাত্র কলকাতাতেই নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪,৭৫৯ জন। কলকাতায় মারা গিয়েছেন ৫ জন। দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১,৩৯১ জন এবং মৃতের সংখ্যা ৩ জন। পিছিয়ে নেই হাওড়াও, এই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৮ জন। হুগলিতে ৪০০ জন, পশ্চিম বর্ধমানে ২৪৮ জন এবং বীরভূমে ২১৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সবচেয়ে ভয়ানক বিষয় হল গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৩৮২ জন, সেটা মাত্র আট দিনে বেড়েছে ১,১৪৬ শতাংশ।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী