দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘাটাল সমবায় ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতির অভিযোগে বিদ্ধ সমবায় মন্ত্রী অরূপ রায়

নিজস্ব প্রতিনিধি: এবার নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠল তমলুক-ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে। অভিযোগের তীর রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের দিকে। কোনও নিয়ম না মেনে সমবায় মন্ত্রীর নির্দেশে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে অতিরিক্ত হলফনামা জমা দিলেন মামলাকারীরা। যদিও সমবায় মন্ত্রী অরূপ রায় অভিযোগ অস্বীকার করেছেন।

কলকাতা হাইকোর্টে জমা দেওয়া অতিরিক্ত হলফনামায় মামলাকারীদের অভিযোগ, মোট ৫২ শূন্যপদ ছিল, কিন্তু এখনও পর্যন্ত ১৩৪ জনকে নিয়োগ করা হয়েছে। বাড়তি নিয়োগ অবৈধ বলে দাবি মামলাকারীদের। পাশাপাশি তাঁদের অভিযোগ, কো অপারেটিভ ব্যাঙ্কে নিয়োগ করতে গেলে কো অপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করতে হয়। কিন্তু মামলাকারীদের দাবি, দু দফায় এই নিয়োগের ক্ষেত্রে সার্ভিস কমিশনকে বাইরে রেখে নিয়োগ করা হয়েছিল। সেই অনুমতি দিয়েছিলেন সমবায়মন্ত্রী অরূপ রায়। এর পাশাপাশি মামলাকারীদের অভিযোগ, অরূপ রায়ের ঘনিষ্ঠরা চাকরি পেয়েছেন। পাশাপাশি চাকরি পেয়েছেন সমবায় ব্যাঙ্কের কর্তা ও আধিকারিকদের ঘনিষ্ঠরা। অরূপ রায়ের আপ্ত সহায়ক সত্য সামন্তের বোন মুনমুন সামন্ত পাত্র চাকরি পেয়েছেন বলে দাবি মামলাকারীদের।

উল্লেখ্য ২০১৯ সালে তমলুক-ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। দু দফায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সমবায় মন্ত্রী অরূপ রায় অনুমতি দেন বলে দাবি করা হয় হলফনামায়। অন্যদিকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অরূপ রায়। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমি কোনওক্ষেত্রে কোনও রেকমেন্ড করিনি আজ পর্যন্ত। সুতরাং আমার রেকমেন্ডেশনের কোনও ব্যাপার নেই। কেউ দেখাতে পারবে না আমি কোনও রেকমেন্ড করেছি। সুতরাং সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এই অভিযোগ। এটার কোনও গুরুত্ব দিতে চাই না আমি। দুর্নীতি হয়ে থাকলে তদন্ত হবে। তদন্ত করে কেউ দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ