রাজ্যে ফের নিম্নমুখী করোনার সংক্রমণ, একদিনে আক্রান্ত ৫১৬ জন

শুধু দৈনিক সংক্রমণই নয়, দৈনিক মৃত্যু ও শনাক্তের হারও নিম্নমুখী। মারণ ভাইরাসের ছোবলে একদিনে প্রাণ হারিয়েছেন ছয় জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্বস্তি কাটিয়ে ফের ফিরল স্বস্তি। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় রাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ সামান্য হলেও কমেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১৬ জন। শুধু দৈনিক সংক্রমণই নয়, দৈনিক মৃত্যু ও শনাক্তের হারও নিম্নমুখী। মারণ ভাইরাসের ছোবলে একদিনে প্রাণ হারিয়েছেন ছয় জন। আর শনাক্তের হার কমে দাঁড়িয়েছে এক দশমিক ৪২ শতাংশে।

বুধবারই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ এক লাফে পাঁচশোর ঘরে পৌঁছেছিল। ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৫৩৪ জন। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন আটজন। শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট পৌঁছেছিল এক দশমিক ৪৭ শতাংশে। ফলে কিছুটা হলেও উদ্বেগ বেড়েছিল।

বৃহস্পতিবার রাতে সেই উদ্বেগ কমিয়েছে স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা বুলেটিন। ওই বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে ৩৬ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ৫১৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২৮ হাজার ৯৮০ জনে। নতুন করে আরও ছয়জন প্রাণ হারানোর ফলে রাজ্যে করোনার ছোবলে এখনও পর্যন্ত ১৯ হাজার ৭০২ জনের মৃত্যু হয়েছে।’

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার নিম্নমুখী হওয়ার পাশাপাশি স্বস্তি দিয়েছে দৈনিক সুস্থতার হারও। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫১৯ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ১৬ লক্ষ এক হাজার ৮৪৫ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৩৩ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে নয়টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে সাত হাজার ৪৩৩ জনে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর