বোমা মেরে খুন তৃণমূল কর্মীকে, অভিযোগের তির সিপিএমের দিকে

মৃতের নাম মণিরুল হক। গুরুতর আহত ব্যক্তির নাম তৌহিদ আলি শেখ। দুই তৃণমূল কর্মী রাতে ফিরছিলেন বাড়ি। তাঁদের পেছন থেকে বোমা মারে দুষ্কৃতীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি:  বোমা মেরে খুনের অভিযোগ উঠল সিপিএমের (CPIM) দিকে। বিস্ফোরণে মৃত ১ তৃণমূল (TMC) কর্মী। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিও তৃণমূল কর্মী। পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথেই তাঁদের পড়তে হয় সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের কবলে। নদিয়ার এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

অভিযোগ, বৃহস্পতিবার রাতে নদিয়ার কালিগঞ্জ থানা এলাকায় এই বোমা মেরে খুনের ঘটনা ঘটে। মৃতের নাম মণিরুল হক। গুরুতর আহত ব্যক্তির নাম তৌহিদ আলি শেখ। ওই দুই তৃণমূল কর্মী রাতে দলীয় কার্যালয় থেকে ফিরছিলেন বাড়ি। তাঁদের পেছন থেকে বোমা মারে দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়েন দুই তৃণমূল কর্মী। নাক- মুখ- দেহ থেকে ঝরতে থাকে মাত্রাতিরিক্ত রক্ত। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। মৃত্যু হয় মণিরুলের। এই ঘটনায় অভিযোগের তির সিপিএমের দিকে। যদিও তা অস্বীকার করেছে সিপিএম। এলাকা সূত্রে খবর, স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে ঝামেলা লেগেই থাকত। তৃণমূল কর্মীদের ওইদিন এই সিপিএম ঘনিষ্ঠ যুবকরাই আক্রমণ করেছে বলে অভিযোগ। জানা গিয়েছে, মৃত ও আহত দুই তৃণমূল কর্মী দেবগ্রামের বাসিন্দা। স্থানীয়দের দাবি, এলাকার যমপুকুরের কাছের জঙ্গলে আত্মগোপন করে ছিল দুষ্কৃতীরা। রাস্তা দিয়ে দুই তৃণমূল কর্মী আসতেই তাঁদের আক্রমণ করা হয়। এরপরেই বোমা মেরে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

জানা গিয়েছে, বোমের ঘটনা ঘটার পর আহত ২ তৃণমূল কর্মীকে প্রথমে স্থানীয়রা নিয়ে যান দেবগ্রাম গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই মৃত্যু (Death) হয় মণিরুলের। বর্তমানে তৈহিদ আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় স্থানীয় কালিগঞ্জ থানার পুলিশ। তবে এখনও গ্রেফতার হয়নি কেউ। পুলিশ (Police) সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?