বিজেপির ধাঁচেই ইস্তেহার তৈরি করার পথে সিপিএম, কী বলছেন সাধারণ সম্পাদক?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার বিজেপির ধাঁচেই ইস্তেহার করার পথে হাঁটছে সিপিএম। আর তার জন্য সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করল তারা। একদা কম্পিউটার ঢুকতে যারা বাধা দিয়েছিল আজ তারাই প্রযুক্তির উপর নির্ভর করল। এই নিয়ে আজ, শুক্রবার আলিমুদ্দিনে সাংবাদিক বৈঠক করা হয়। তার আগে একটি বৈঠকে বসে সিপিএম। সেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমএ বেবি এবং রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ছিলেন। সঙ্গে আরও অনেকে ছিলেন। সেখানেই নিজেদের কথা তুলে ধরেন সেলিম সাধারণ সম্পাদকের কাছে। আর তারপরই ইস্তেহার নিয়ে ঢালাও ঘোষণা করা হয়।

এদিন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক প্রস্তুতি, আসন সমঝোতা ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। ১৯–২০ তারিখ রাজ্য কমিটির বৈঠক হওয়ার কথা। ১৮ তারিখ সম্পাদকমন্ডলীর বৈঠক হবে। আর বামফ্রন্টের বৈঠকও হতে পারে। সামাজিক, রাজনৈতিক সংগঠনকে আহ্বান জানানো হয়েছে। যাতে ইস্তেহার তৈরি করা যায়। বামেদের মধ্যে আলোচনা হয়েছে এই বিষয়ে। আইএসএফকে তা জানিয়ে দেওয়া হবে বলে জানান মহম্মদ সেলিম। সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, ‘‌গত ডিসেম্বর থেকে আমরা আলোচনা করছি। বাংলা বাঁচাও. কম ওয়েবসাইট তৈরি করা হয়েছে। অর্থনীতিবিদ, সমাজবিদ সকলের সঙ্গে কথা বলে যাতে পিপলস ম্যানিফেস্টো তৈরি করতেই এই পদক্ষেপ করা হয়েছে।’‌

 

এদিকে বিজেপিকেই এখানে মূল শত্রু হিসাবে চিহ্নিত করা হয়েছে। তবে তৃণমূলকে আক্রমণ করতেও থামেননি মহম্মদ সেলিম এবং এমএ বেবি। সিপিএমের সাধারণ সম্পাদকের বক্তব্য, ‘‌কৃষক, শ্রমিক, প্রান্তিক মানুষদের ধন্যবাদ জানাই সারা দেশজুড়ে ধর্মঘটে যোগদানের জন্য। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে ৬০ জন সাংসদ ছিল বামেদের। আরএসএস মনরেগা নিয়ে ভুল বোঝাচ্ছে। ২৪তম পার্টি কংগ্রেসে আমরা সর্বসম্মত হয়েছি ফ্যাসিস্ট শক্তির উত্থান হচ্ছে। কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, অসম, পশ্চিমবঙ্গে ভোট রয়েছে। সেখানে বিজেপিকে রুখতে হবে। তৃণমূল দুর্নীতিগ্রস্ত। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে।’‌

অন্যদিকে ইস্তেহার নিয়ে উল্লেখ করা হয়েছে, আপনার হাত ধরেই বাঁচবে বাংলা। আপনার মতামত, আমাদের ইস্তেহার। সেখানে কিউআর কোড ব্যবহার করা হয়েছে। যেমন বিজেপি করেছে। বাংলার ভবিষ্যৎ গড়ে তুলুন: আপনার মতামত, আমাদের ইস্তেহার। এ লড়াই বাঁচার লড়াই, বাংলা বাঁচানোর লড়াই। বিজেপির পথ অনুসরণ করেই বিজেপির বিরোধিতা করতে দেখা গেল এমএ বেবিকে। সাধারণ সম্পাদকের কথায়, ‘‌বিজেপির সাম্প্রদায়িক, বিষাক্ত কর্মকাণ্ড রুখতে হবে। কেরল ও তামিলনাড়ুতে এসআইআর নিয়ে প্রস্তাব আনা হয়েছে। এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিমুভল। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয় তাহলে কী হবে?‌ রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন পঞ্চায়েত রাজ, কৃষিব্যবস্থার উন্নতি হয়। আসন্ন বিধানসভা নির্বাচনে বামেরা উন্নতিসাধন করবে এটাই আশা করি। নিউ ফোর্স এসেছে।’‌

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

‘কনফার্মড টিকিট’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে স্টেশনেই ধর্ষণ! গ্রেফতার রেলকর্মী

জিআই স্বীকৃতির অপেক্ষায় নবদ্বীপের বিখ্যাত লাল দই, দাবিতে সরব কারিগর-বিক্রেতারা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

৩ বছরের পড়ুয়াকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার স্কুল বাসের চালক

কেক, বিস্কুটে ব্যবহৃত হচ্ছে পচা ডিম, বসিরহাটে অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর