এই মুহূর্তে

সাইবার দমনে বিশেষ উদ্যোগ, পুলিশকর্মীদের প্রশিক্ষণে এবার আইটি লাইব্রেরি গড়ার পথে রাজ্য প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পুলিশের একাডেমিক ও প্রশিক্ষণ পরিকাঠামোকে আরও আধুনিক করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। ব্যারাকপুরে অবস্থিত স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ অ্যাকাডেমি (SUSPA)-তে গড়ে তোলা হচ্ছে প্রযুক্তিনির্ভর আধুনিক পাবলিক লাইব্রেরি।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই গ্রন্থাগার মূলত পুলিশকর্মী ও আইন প্রয়োগকারী আধিকারিকদের প্রশিক্ষণ ও গবেষণার প্রয়োজন মেটাবে। পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্যও নিয়ন্ত্রিত প্রবেশের ব্যবস্থা থাকবে। পরিকল্পনা অনুযায়ী, লাইব্রেরিতে থাকবে কম্পিউটার, ল্যাপটপ, স্ক্যানিং ও ফটোকপি সুবিধা। বই ও নথিপত্রের জন্য চালু করা হবে বারকোড-ভিত্তিক ডিজিটাল ক্যাটালগ ও ম্যানেজমেন্ট সিস্টেম। এছাড়াও একটি নির্দিষ্ট ল্যান সংযোগ ও ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে অনলাইন ডেটাবেস ব্যবহারের সুযোগ মিলবে। 

আরও পড়ুন: ২০ কোটি টাকা ব্যয়ে বারাকপুর-বারাসত রোডের ভোলবদল, দিনক্ষণ জানাল প্রশাসন

প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১১ লক্ষ টাকা। বই, গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক সরঞ্জাম সুরক্ষিত রাখতে পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে ডিহিউমিডিফায়ার ও এয়ার পিউরিফায়ার বসানো হবে। ফলে দীর্ঘমেয়াদি সংরক্ষণ ও গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হবে বলে আশা প্রশাসনের।

এই উদ্যোগের ফলে আইন প্রয়োগকারী সংস্থা ও শিক্ষাক্ষেত্রের মধ্যে বিশেষত ফৌজদারি বিচারব্যবস্থা, পুলিশিং পদ্ধতি ও সাইবার আইন সংক্রান্ত বিষয়ে পারস্পরিক যোগাযোগ ও গবেষণার ক্ষেত্র আরও বিস্তৃত হবে। প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশ বাহিনীকে প্রস্তুত করতেই প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে সাইবার অপরাধের সংখ্যা গত কয়েক বছরে নিম্নমুখী। ২০২১ সালে ৫১৩টি এবং ২০২২ সালে ৪০১টি সাইবার অপরাধের অভিযোগ নথিভুক্ত হলেও ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ৩০৯-এ। অন্যদিকে কর্ণাটক, তেলেঙ্গানা ও কেরালার মতো কয়েকটি রাজ্যে একই সময়ে সাইবার অপরাধের হার বৃদ্ধি পেয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

‘‌ওঁরা বাঙালিবিদ্বেষী, নারীবিদ্বেষীও’‌, মুখ্যসচিব রদবদলে কেন্দ্রকে তোপ মমতার

১৪৪ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি, ভবানীপুর ও নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু

ফারাক্কায় বোম স্কোয়াডের তল্লাশি ,জিয়াগঞ্জ-আজিমঞ্জ এলাকায় টহলদারি শুরু কেন্দ্রীয় বাহিনীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ