মুরারুইয়ে বিক্ষোভ অস্বাভাবিক নয়, ক্ষোভ রয়েছে নিত্যযাত্রীদের

মুরারুইয়ের নিত্যযাত্রীদের বিক্ষোভে থমকালো নরেন্দ্র মোদির বহু সাধের বন্দে ভারত এক্সপ্রেসও। সকাল সাড়ে ৭টা থেকে নলহাটি জংশনে দাঁড়িয়ে সেই ট্রেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূম(Birbhum) জেলার একদম উত্তরপ্রান্তে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে অবস্থান মুরারুইয়ের(Murarui)। আছে ২টি ব্লক। মুরারুই-১ ও মুরারুই-২। কিন্তু এই মুরারুই স্টেশনের ওপর শুধু এই ২টি ব্লকের প্রায় লক্ষাধিক মানুষের নির্ভরশীলতা রয়েছে তাই নয়, এই স্টেশনের ওপর নির্ভরশীল ঝাড়খণ্ড ও বাংলার মুর্শিদাবাদ জেলার একটা বড় অংশের মানুষ। সারাদিন এই স্টেশন থেকে ট্রেন ধরেন খুব করেও হাজার ৩ মানুষ। কোভিডের আগে থেকেই এই স্টেশন থেকে নিত্যদিন যাতায়াত করা যাত্রীদের একাধিক দাবি ছিল, যা কোনওদিন মান্যতা দেয়নি রেলমন্ত্রক(Rail Ministry)। আবার কোভিডের আগে এই স্টেশনে যে সব দূরপাল্লা ট্রেনের স্টপেজ ছিল সেগুলিও তুলে দেওয়া হয়েছে। তারই ক্ষোভ রবি সকালে আছড়ে পড়ল নিত্যযাত্রীদের বিক্ষোভের মধ্যে দিয়ে। আর সেটাও এমন একটা দিনে ঘটল যেদিন দেশের প্রধানমন্ত্রী দেশের রেল স্টেশনগুলিকে অত্যাধুনিক করে তোলার প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন।

আরও পড়ুন ১০০ দিনের কাজের প্রকল্পে Drone দিয়ে চলবে নজরদারি

মুরারুই স্টেশনের অবস্থান পূর্ব রেলের রামপুরহাট ও পাকুড় স্টেশনের মধ্যবর্তী এলাকায়। এই লাইন ধরে সারাদিন একাধিক দূরপাল্লার ট্রেন চলে। উত্তর-পূর্ব ভারত থেকে শুরু করে উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, বাংলা মায় দক্ষিণ ভারতগামীও ট্রেন চলে এই লাইন দিয়ে। এই সব ট্রেনের মধ্যে কিছু ট্রেন আগে মুরারুইয়ে স্টপেজ দিত। কিন্তু কোভিডকালের পরে সেই সব ট্রেন তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে মুরারুই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার এই স্টেশন থেকে ছাড়ার ব্যবস্থা করা হোক। কিন্তু এই সব দাবির কিছুই কানে তোলেনি রেলমন্ত্রক। আর তার জেরেই এদিন জনরোষে থমকেছে রেলের চাকা। এমনকী মুরারুইয়ের আগে আটকে গিয়েছে নরেন্দ্র মোদির(Narendra Modi) বহু সাধের বন্দে ভারত এক্সপ্রেসও(Vande Bharat Express)। সকাল সাড়ে ৭টা থেকে নলহাটি জংশনে দাঁড়িয়ে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। রবি সকালে এই বিক্ষোভের নেতৃত্বে রয়েছে ‘মুরারই নাগরিক কমিটি’ যা কার্যত এই স্টেশন দিয়ে নিত্যদিন যাতায়াত করা নিত্যযাত্রীদের একটি সংগঠন। তাঁরা এদিন রীতিমত রেললাইনে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। মুরারই স্টেশনে আটকে পড়েছে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন। এছাড়াও একাধিক স্টেশনে দাঁড়িয়ে একাধিক লোকাল ট্রেন ও মালগাড়ি। 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?