দশমীতে মিষ্টির দোকানে চেনা ভিড়, ঐতিহ্যের সঙ্গে রয়েছে নতুনত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি : চারদিন বাপের বাড়ি কাটিয়ে দশমীতে দেবীদুর্গার সন্তানদের নিয়ে কৈলাসে ফিরে যাওয়ার পালা। বরণ ও সিঁদুর খেলে মাকে বিদায় জানানোর পর বিজয়ের শুভেচ্ছা আদান প্রদান করে বাঙালিরা। বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার পাশাপাশি মিষ্টি দেওয়া নেওয়ার মাধ্যমে চলে শুভেচ্ছা বিনিময়। তাই এদিনে ভিড় হয় মিষ্টির দোকানগুলোতে।

রসগোল্লা, পানতুয়া, কাঁচাগোল্লা, জলভরা, সরপুরিয়ার মত মিষ্টি কিনতে ভিড় জমায় আম বাঙালি। কিন্তু সাবেকি মিষ্টির পরিবর্তে এখন জায়গা করে নিচ্ছে ফিউশন মিষ্টি। বিভিন্ন ধরনের, বিভিন্ন স্বাদের মিষ্টি এখন বাঙালির কাছে প্রিয়। দুধ, ক্ষীর, ছানা দিয়ে একসঙ্গে তৈরি করা হয়ে থাকে ভিন্ন ভিন্ন স্বাদের মিষ্টি। বাঙালির পার্বন মানেই মিষ্টি। ষষ্ঠীর বোধন থেকে শুরু করে দশমী পর্যন্ত মিষ্টিতেই থাকে বাঙালি। যদিও মিষ্টির পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার খেতে ভালোবাসে তারা। বৃহস্পতিবার দশমী উপলক্ষে মিষ্টির দোকানগুলোতে দেখা গিয়েছে ভিড়। সেখানে যেমন বিক্রি হচ্ছে রসগোল্লা, বিভিন্ন ধরনের সন্দেশ, কাঁচাগোল্লা, চমচম, তেমন পাওয়া যাচ্ছে বাটার স্কচ স্ট্রবেরি পাইনাপেল চকলেটের ভিন্নধারার সন্দেশ। অতীতে বাড়িতেই নারকেল দিয়ে সন্দেশ বানাতেন ঠাকুমা দিদিমারা। কিন্তু এখন ব্যস্ততার কারণে সেগুলি বানানো হয় না। কিন্তু সেই ঐতিহ্যের ছোঁয়া নিয়েই আসে মিষ্টির দোকান গুলো।

রসে ডোবানো ছানার রসগোল্লার যেমন বিক্রি হচ্ছে, তেমন বিকোচ্ছে সাদা রাজভোগ থেকে শুরু করে ম্যাঙ্গো রসগোল্লা, স্ট্রবেরি রসগোল্লা, গ্রিন ম্যাঙ্গো রসগোল্লা, চকোলেট রসগোল্লা নানা রকম। রয়েছে মালাই রাবড়ি, সরের দুধের রাবড়ি। সারাবছরই মিষ্টির দোকানে থাকে ভিড়। কিন্তু এই দিনগুলোতে বিশেষ করে দশমীতে মিষ্টির দোকানেগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়। সকাল থেকেই ভিড় লেগে রয়েছে।

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার