BIG BREAKING: জম্মুতে সুড়ঙ্গ দুর্ঘটনায় হত বাংলার ৫ শ্রমিকের দেহ ফিরছে

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মুতে সুড়ঙ্গ দুর্ঘটনায় মৃত ১০ জন শ্রমিকের মধ্যে ৫ জন রয়েছেন বাংলার শ্রমিক। মৃতদের নাম যথাক্রমে যাদব রায়, ২৩ বছর বয়স। গৌতম রায়, ২২ বছর বয়স। সুধীর রায়, ৩১ বছর বয়স। দীপক রায়, ৩৩ বছর বয়স। পরিমল রায়, ৩৮ বছর বয়স। প্রশাসনের তরফে রাজ্যে মৃত ৫ শ্রমিকের দেহ ফেরানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।

জম্মু-কাশ্মীরের রামবানে সুড়ঙ্গে ধস নেমে এখনও পর্যন্ত ১০ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে ৫ জন বাংলার শ্রমিক বলে জানা গিয়েছে। ৫ জনই পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের চড়চড়াবাড়ি গ্রাম থেকে ৫ জন রুটি রুজির টানে গিয়েছিলেন জম্মুতে। কিন্তু সেখানে কাজে গিয়ে সুড়ঙ্গ ধসের কারণে মৃত্যু হয় তাঁদের। নির্মীয়মাণ চার লেনের জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছে অনেকদিন থেকে। বৃহস্পতিবার রাতে সেই নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস থামে৷  সেই ধসে মৃত্যু হয় ১০ শ্রমিকের। সুড়ঙ্গে ধস নামার পর উদ্ধার কাজ শুরু করে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ। আইটিবিপি-র জওয়ানরা তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালিয়ে মৃত শ্রমিকদের দেহ উদ্ধার করেন। বাড়ি থেকে ভিন রাজ্যে গিয়েছিলেন টাকা রোজগারের উদ্দেশে। রোজগারের টাকা নিয়ে ঘরে ফেরা হল না আর। ফিরবে তাঁদের কফিনবন্দি মৃতদেহ। একই গ্রামের ৫ জন শ্রমিক ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় শোকে আচ্ছন্ন গোটা গ্রাম। এই ঘটনা নিয়ে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান মৃত শ্রমিকের পরিবারগুলির পাশে প্রশাসন রয়েছে। তিনি বলেন, ‘এখনও যা খবর, পাঁচ জনের মৃত্যু হয়েছে। রামবান জেলা প্রশাসনের সঙ্গেও আমাদের যোগাযোগ আছে। উদ্ধার হওয়া সকলেরই বাড়ি ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রামে পঞ্চায়েতের চড়চড়াবাড়ি গ্রামে। আমরা সব রকম ভাবে পরিবারগুলোর পাশে আছি।’

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?