চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সংসার চালাতে দিশেহারা বৃদ্ধ হকার, ভরসা বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভান্ডার

নিজস্ব প্রতিনিধিঃ দাম বাড়ছে ওষুধের, বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের খরচ। এই কঠিন সময়ে দিশেহারা বহু মধ্যবিত্ত পরিবার। বিশেষ করে যাদের নির্দিষ্ট আয় নেই, তাঁদের জীবন আরও অনিশ্চিত। এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প অনেকের কাছেই বড় ভরসা হয়ে উঠেছে। সেই তালিকায় রয়েছেন ট্রেনের প্রবীণ হকার দেবব্রত চক্রবর্তীও।

নদিয়ার শান্তিপুর রেলবাজার সংলগ্ন এলাকায় বাড়ি তাঁর। বয়স সত্তরের কোঠা পেরিয়েছে, তবুও থামেননি। প্রায় ৩০ বছর ধরে শান্তিপুর-শিয়ালদহ লোকাল ট্রেনে হকারি করে সংসার চালাচ্ছেন দেবব্রতবাবু। একসময় ট্রেনের কামরায় ঘুরে ঘুরে গল্পের বই, বর্ণপরিচয় কিংবা ধারাপাত বিক্রি করতেন তিনি। কিন্তু সময় বদলেছে। ডিজিটাল যুগে মানুষের হাতে বইয়ের বদলে এখন স্মার্টফোন। ফলে বইয়ের চাহিদা প্রায় নেই বললেই চলে। তাই বাধ্য হয়েই এখন তিনি ভাজাভুজি,পাঁপড় ও বিভিন্ন মুখরোচক খাবার ফেরি করেন।

বাড়িতে রয়েছেন অসুস্থ স্ত্রী পূর্ণিমাদেবী। তাঁরও নিয়মিত চিকিৎসার প্রয়োজন। সংসারের খরচ, ওষুধের দাম-সব মিলিয়ে নিত্যদিনই লড়াই। বর্তমানে দেবব্রতবাবুর বার্ধক্য ভাতার এক হাজার টাকা এবং স্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডারের দেড় হাজার টাকাই তাঁদের বড় সহায়। কিছুদিন আগে হবিবপুরের কাছে ট্রেনে হকারি করতে গিয়ে দুর্ঘটনার শিকারও হয়েছিলেন তিনি। তারপর থেকেই শরীর আগের মতো সঙ্গ দেয় না। তবু পেটের টানে প্রতিদিনই ট্রেনে উঠে পড়েন। পায়ের যন্ত্রণা আর বয়সের ভার নিয়েও কামরা থেকে কামরায় ঘুরে বেড়ান।শান্তিপুর লাইনের বহু যাত্রীর কাছে দেবব্রতবাবুর এই জীবনসংগ্রাম যেন হার না মানা এক অনুপ্রেরণার গল্প।

Published by:

Share Link:

More Releted News:

সালানপুরে বলিউডের প্রবীণ অভিনেত্রী মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

‘ভবানীপুরের তিন ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছাপ্পা করাবে’, বিস্ফোরক মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ