পাচার চক্রের পর্দা ফাঁস ! উদ্ধার ১১টি হরিণের শিং ও প্যাঙ্গোলিনের আঁশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে ক্রমেই বেড়ে চলেছে বনপ্রাণ পাচার চক্র ।  বাংলা-ঝাড়খণ্ড সীমানায় থাকা আসানসোলের বিস্তীর্ণ অঞ্চল থেকে উদ্ধার  প্রচুর পরিমাণে প্যাঙ্গোলিনের আঁশ  এবং ১১ টি হরিণের সিংয়ের টুকরো । ইতিমধ্যেই এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে আসানসোল রেঞ্জের বনদপ্তরের আধিকারিকেরা।  তাদেরকে শুক্রবার পেশ করা হয়েছে আদালতে।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন গণেশ প্রসাদ ও সুকুমার বাউরি। তাঁরা দুজনেই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দা। বৃহস্পতিবার তাদের ঘরে তল্লাশি চালায় পুলিশ। আর তখনই উদ্ধার হয় মূল্যবান সামগ্রী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়  বনদপ্তরকে। আর তাতেই উদ্ধার হয়েছে  ১১ টি সম্বর হরিণের সিংয়ের টুকরো ও ৭ টি প্যাঙ্গোলিনের আঁশ । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অভিযুক্তরা  প্রানীদের মেরে তার অঙ্গ প্রতঙ্গ বিক্রি করার পরিকল্পনা করেছিল। কারণ এই জিনিসগুলি  বাজারে খুবই দুর্মূল্য।

ধৃতরা কোথা থেকে এগুলি পেয়েছিলেন? কোথায় পাচারের জন্য এই সিং ও আঁশ নিয়ে যাওয়া হচ্ছিল? এই প্রশ্ন গুলি করা হচ্ছে ধৃতদের । বলা বাহুল্য, বর্তমানে অন্তরাজ্য গ্যাং চলছে আসানসোল থেকে। আগেও বহুবার এই ধরনের দুর্মূল্য জিনিস উদ্ধার করেছে বনদপ্তর। কিছুদিন আগে আসানসোলে গো সাপের যৌনাঙ্গ উদ্ধার করেছিল বনদপ্তর এর কর্মীরা। আর এবার উদ্ধার হল হরিণের সিংয়ের টুকরো  এবং প্যাঙ্গোলিনের আঁশ   । তা নিয়ে শুরু হয়ে গিয়েছে তদন্ত ।

‘বিশ্বকাপের জন্য জোর করে গর্ভপাত করানো হয়,’ পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন স্ত্রীয়ের

বিস্কুট ‘চুরি’! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান