উৎসবের মরশুমের মধ্যেই ভয় ধরাচ্ছে ডেঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি : উৎসবের মরশুমেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। অষ্টমী পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও নবমীর রাত থেকে বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির এই আশঙ্কার মধ্যেই ভয়ে ধরাচ্ছে ডেঙ্গি। উদ্বেগের নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে মশাবাহিত এই রোগ। চলতি বর্ষায় শহর কলকাতায় ভালই প্রভাব বিস্তার করেছে ডেঙ্গি।

চলতি বছরের গোড়া থেকে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৫৮৫। ২১ সেপ্টেম্বরে সেই সংখ্যাটা দ্রুত বেড়ে দাঁড়িয়েছিল ৬৬২। সাতদিনের মধ্যেই ৭৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ফলে আতঙ্ক পিছু ছাড়ছে না। নতুন করে বৃষ্টির ভ্রুকুটি নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।

পঞ্চমী থেকে বৃষ্টি সেভাবে দেখা না দিলেও নতুন করে বৃষ্টি শুরু হলে ডেঙ্গি বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে পতঙ্গবিদরা। পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে, জল জমিয়ে না রাখতে। কিন্তু আবাসনের বাসিন্দাদের মধ্যে সেই প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। পুজোর সময় বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে, আগে থেকে প্রস্তুতি না নিলে দিন দিন বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বাড়ির আশেপাশে, বাড়িতে জমা জলের মধ্যে মশার লার্ভা থেকেই জন্ম নিচ্ছে ডেঙ্গি মশা। ফলে পুজোর মধ্যেই যেমন চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, কেমন তার দোসর হয়েছে ডেঙ্গি।

ডেঙ্গি প্রতিরোধ করতে যেমন সাধারণ মানুষকে সতর্ক করার কাজ চলছে। তেমন পুরসভার পক্ষ থেকে চলছে নজরদারিও। ডেঙ্গিকে প্রতিরোধ করতে কড়া নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য, সোনা জিতলেন ঈশা, মনু ভাকেরের ঝুলিতে ব্রোঞ্জ

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের