হাসনাবাদ রেলগেটে ট্রাকের ধাক্কায় ব্যাহত পরিষেবা

পরিস্থিতির শিকার হন ট্রেন যাত্রী থেকে স্থানীয় বাসিন্দারা। ছুটির দিনে বাড়ল দুর্ভোগ। ঘটনাস্থলে আরপিএফ ও রেল আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসনাবাদ স্টেশনের (Station) একটি গেটে ধাক্কা মারে ট্রাক। যার জেরে ব্যাহত হল  পরিষেবা। ভেঙে পড়ে গেটের একাংশ। আটকে পড়ে বেশ কিছু ট্রেন।  পরিস্থিতির শিকার হন ট্রেন যাত্রী থেকে স্থানীয় বাসিন্দারা। ছুটির দিনে বাড়ল দুর্ভোগ। ঘটনাস্থলে আরপিএফ ও রেল আধিকারিকরা।

রবিবার বসিরহাটের হাসনাবাদ স্টেশনের ঘটনা। এদিন সকাল ১০ টা নাগাদ স্টেশনের ৫২ নম্বর গেটে ধাক্কা মারে একটি পণ্যবাহী ট্রাক। ফলে গেটের একাংশ ভেঙে পড়ে। ব্যাহত হয়ে পড়ে পরিষেবা। দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন (Train)। হাড়োয়া, বসিরহাট, চাঁপা পুকুর সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। চূড়ান্ত ভোগান্তির শিকার হন রেল যাত্রী ও স্থানীয়রা। দুর্ঘটনার পর এলাকায় উপস্থিত হন রেল আধিকারিকরা। তৎপরতার সঙ্গে শুরু হয় মেরামতির কাজ।

দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে উপস্থিত হন রেলের (Rail) ১০ সদস্যের প্রতিনিধি দল। এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন শিয়ালদহ ডিভিশনের সিগন্যাল ম্যানেজার। শুরু হয়েছে রেলের অই গেট মেরামতির কাজ। পরিষেবা স্বাভাবিক করতে জোরকদমে চলছে মেরামতির কাজ। ঘটনাস্থলে এসেছেন রেল আধিকারিক সহ আরপিএফ। রেল সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর রেল দফতর। ট্রাকটি মাত্রাতিরিক্ত পণ্য বোঝাই ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে দেখা হচ্ছে গতি নিয়ন্ত্রণে ছিল কি না। ঘটনার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দাঁড়িয়ে রয়েছে বাস, ট্রাক সহ একাধিক যান। তীব্র ভোগান্তির শিকার সকলে।

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার