লাল বাজারের কাছে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ২৫ ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি : সাতসকালে লালবাজারের কাছে বৈদ্যুতিন সামগ্রীর গুদামে বিধ্বংসী আগুন। পুড়ে খাঁক হয়ে গিয়েছে এজরা স্ট্রিটের একাধিক দোকান। দমকলের ২৫টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসিনি বলেই জানা যাচ্ছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, শনিবার সকালে বড়বাজারের ওই বৈদ্যুতিন যন্ত্রপাতির দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। তারপর তাঁদের নজরে আসে সেখানে আগুন লেগেছে। ভিতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে যআয় দমকলের ৬টি ইঞ্জিন। পরে আগুন বাড়তে থাকায় ইঞ্জিনের সংখ্যাও বাড়ানো হয়। সকলেই যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা অনেকটাই গ্রাস করে নিয়েছে একাধিক দোকানকে। চারদিক ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। দমকলের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল-ও। দমকল বাহিনীর আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি।

সময় যত গড়াচ্ছে, আগুন আরও ছড়িয়ে পড়ছে, যে দোকানে আগুন লেগেছিল, সেই বিল্ডিংটি সম্পূর্ণ আগুনের গ্রাসে চলে গিয়েছে। জানা গিয়েছে, প্রথমে একতলায় আগুন ছড়িয়ে পড়েছিল, এখন  ছাদ পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। সিলিন্ডার ফাটার শব্দ আসছে পরপর। দমকলকর্মীরা কোনওমতে পাশের বিল্ডিংয়ের ছাদে পৌঁছতে পেরেছেন। তবে আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে। যে বিল্ডিংয়ে প্রথম আগুন লেগেছিল, যতক্ষণ সেই বিল্ডিংয়ের মাঝখানের অংশের আগুন নেভানো যাচ্ছে না, ততক্ষণ বাকি অংশের আগুনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে জানা যাচ্ছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের পৌঁছতে সমস্যা হচ্ছে। বাড়ির ছাদগুলি টিনের হওয়ায়, আগুনে তেঁতে রয়েছে, দমকলকর্মীরা যেতে পারছেন না। কীভাবে আগুন লাগল তা নিয়ে শুরু হয়েছে জোর তরজা।

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি-কাণ্ডে দায় কার? ইকো পার্কে একের পর এক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

রাজ্যসভার তিন আসনে আজ ভোট, ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় থরহরিকম্প কংগ্রেস শিবিরে

ভয় দেখিয়ে বিখ্যাত, মাত্র ৩৫ বছরেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ডেভি চেজ

দিনমজুরের ছেলে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে, অভাবকে জয় করে নজির পড়ুয়ার

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র