চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজো কার্নিভাল : ধর্মতলা চত্বর সকাল থেকে জমজমাট, সাজিয়ে তোলা হচ্ছে ট্যাবলো

নিজস্ব প্রতিনিধি : পুজো কার্নিভাল উপলক্ষ্যে রেডরোড জুড়ে সাজ সাজ রব। ধর্মতলা থেকে ময়দান চত্বর সকাল থেকে জমজমাট। পুজো কমিটিগুলোকে ২ মিনিট করে সময় দেওয়া হয়েছে। প্রতিমা প্রদর্শন ও তাঁদের বার্তা প্রদর্শনের জন্য এই সময় দেওয়া হয়েছে। সকাল থেকে পুজো কমিটি সদস্যরা আসতে শুরু করেছেন রেডরোডে।

বৃষ্টির ভ্রুকুটি থাকা সত্ত্বেও প্রতিমা ও ট্যাবলোকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে কার্নিভালের জন্য। পর পর দাঁড়িয়ে রয়েছে ট্যাবলোগুলো। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ব্র্যান্ড অ্যাম্বাসাডারদের এই কার্নিভালে আমন্ত্রণ জানানো হয়েছে। ফোর্ট উইলিয়ামের সাউথ গেটের কাছে থেকে একটার পর একটা ট্যাবলো লাইন দিতে শুরু করেছে। সোজা খিদিরপুরের দিকে প্রিন্সেপঘাটের দিকে যাবে এই ট্যাবলোগুলো। কার্নিভাল শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এখন শুধুই সাজো সাজো পরিস্থিতি। ২০১৬ সাল থেকে শুরু হওয়া এই কার্নিভাল পড়েছে নবমবর্ষে। ২০১৬ সাল থেকে শুরু হওয়া এই মেগা কার্নিভাল সর্ববৃহৎ হতে চলেছে।

রবিবার তিলোত্তমার বুকে অনুষ্ঠিত হবে দুর্গার কৈলাস পাড়ির বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রসঙ্গত, ৩১ জুলাই নেতাজি ইন্ডোরে সমস্ত পুজো কমিটি গুলোকে নিয়ে হওয়া বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ৫ অক্টোবর রেডরোডে পুজো কার্নিভাল হবে। এই কার্নিভালে ২০ হাজার দর্শকের আসনের ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, এবং অন্যান্য অতিথিদের জন্য প্রস্তুত করা হয়েছে বিশেষ মঞ্চ। কলকাতার কয়েকটি রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়াও কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এজেসি বোস রোডে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, লাভার্স লেন, রেড রোড দিয়ে কোনও পণ্যবাহী গাড়ি যাওয়া আসা করবে না। আগেই ট্রাফিক পুলিশ জানিয়েছিল , মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ৩টের পর থেকে মালবাহী গাড়ি চলবে না। ৯ অক্টোবর পর্যন্ত নির্দেশই জারি থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

রেলের জায়গায় প্রচারের অভিযোগ, গ্রেফতার ৩ নেতা সহ ১২ বাম সমর্থক

“শেষ সুযোগ ২০২৬, মহিলাদের হাতে ত্রিশূল-পাথর তুলে দেবেন মোদি!” বিতর্কিত মন্তব্য লকেটের

১৬ টি মাইকে ভেসে উঠবে হনুমান চাল্লিশা, মিনাখাঁয় গড়ছে শ্রীরাম টাওয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ