কলকাতার পর এবার জলপাইগুড়ি, উত্তরবঙ্গে তৈরি হচ্ছে রাজ্যের দ্বিতীয় সিন্থেটিক ট্র্যাক

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের ক্রীড়াক্ষেত্রে আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হতে চলেছে। রাজ্যে কলকাতার পর দ্বিতীয় সিন্থেটিক ট্র্যাকের ঠিকানা হতে চলেছে জলপাইগুড়ি। এর ফলে উত্তরবঙ্গের ক্রীড়াবিদদের প্রশিক্ষণ পরিকাঠামো এক নতুন উচ্চতায় পৌঁছবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। জলপাইগুড়িতে অবস্থিত স্পোর্টস অথরিটি ইন্ডিয়া (SAI) এর কেন্দ্রে তৈরি হচ্ছে আধুনিক মানের ৪০০ মিটার দীর্ঘ সিন্থেটিক ট্র্যাক। ইতিমধ্যেই পুরোদমে শুরু হয়েছে নির্মাণকাজ। সাই জলপাইগুড়ি কেন্দ্রের ইনচার্জ ওয়াসিম আহমেদ জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক চললে আগামী তিন মাসের মধ্যেই এই ট্র্যাক সম্পুর্ণ হয়ে যাবে।

জলপাইগুড়ি ও গোটা উত্তরবঙ্গের ক্রীড়াজগৎ বরাবরই প্রতিভায় ভরপুর। এই অঞ্চলের মাটি থেকেই উঠে এসেছেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত হেপ্টাথলিট স্বপ্না বর্মন, অ্যাথলিট হরিশঙ্কর হিমাশ্রী রায় সহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদ। নতুন সিন্থেটিক ট্র্যাক তৈরি হলে ভবিষ্যত প্রজন্মেরও খেলোয়াড়রা আরও আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষণের সুযোগ পাবেন বলে মত ক্রীড়া বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: মাঠেই মেজাজ হারিয়ে চরম সিদ্ধান্ত, ফুটবল খেলার মাঝেই সহপাঠীকে কোপাল বন্ধু, গ্রেফতার অভিযুক্ত

দীর্ঘদিন ধরে বর্ষাকালে মাঠের করুন অবস্থার কারণে অনুশীলনে বাধার মুখে পড়তে হতো বহু অ্যাথলিটকে। সিন্থেটিক ট্র্যাক চালু হলে সেই সমস্যা অনেকটাই কাটবে এবং সারা বছর নিয়মিত অনুশীলন সম্ভব হবে। এই ট্র্যাক নির্মাণে ব্যবহার করা হচ্ছে উন্নত ‘স্যন্ডউইচ পাথর’ প্রযুক্তি, যা দ্রুত জল নিষ্কাশনে সহায়ক এবং ট্র্যাককে করবে টেকসই।

আট লেনের এই আধুনিক ট্র্যাকে ১০০,২০০ ও ৪০০ মিটার দৌড়ের পাশাপাশি লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্প, পোল ভল্ট, শট পুট, ডিসকাস থ্রো, জ্যভলিন থ্রো ও হামার থ্রোর মতো সমস্ত অ্যাথলেটিক্স ইভেন্টের অনুশীলনের সুবিধা থাকবে। সব মিলিয়ে, জলপাইগুড়ির এই সিন্থেটিক ট্র্যাক উত্তরবঙ্গের ক্রীড়া ভবিষ্যৎকে নতুন দিশা দেখাতে চলেছে।

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আটজন পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

৪ ছটাক জমির জন্য কাকিমাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল ভাইপোরা

লিফট ব্যবহারে ‘না’, কংক্রিটের ভারী চাঙর মাথায় সিঁড়ি বেয়ে ২১ তলায় উঠলেন শ্রমিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা