ভিন্ন কায়দায় প্রতারণা, ভিডিও কলের পর তরুণী আত্মহত্যা! কী হয়েছিল?

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে প্রতারণার ঘটনা এখন আর নতুন নয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়ার পর এখন প্রায় সকলেই এই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল। সেই কারণেই প্রতারণা করতে নয়া পদ্ধতি অবলম্বন করছে প্রতারকেরা। টাকা হাতানোর জন্য নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্বকে হাতিয়ার করা হয়েছে। কিভাবে চলছে এই প্রতারণা?

ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব করে নম্বর চালাচালি। এরপরেই হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কলে কথা। আচমকাই সাইবার ক্রাইম থানার পুলিশ অফিসারের কাছ থেকে একটি ফোন আসে। সেখানেই বলা হয়, ভিডিও কল করার পর তরুণী আত্মহত্যা করেছেন। সুইসাইড নোটে রেখে দেওয়া হয়েছে নাম। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে শাস্তি হতে পারে ১৪ বছর জেল। মৃতদেহের ছবি ও পাঠিয়ে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই অনেকেই ভয় পেয়ে যাচ্ছেন। এখানেই প্রতারকরা জড়িয়ে রেখেছে জাল। বিষয়টি রফা করার জন্য লক্ষ লক্ষ টাকা অনেকেই দিয়েছেন প্রতারকদের। ডিজিটাল অ্যারেস্টের পর এটা ভিন্ন কায়দায় সাইবার প্রতারণা। আগেরবারের মতোই এবারও প্রবীণ নাগরিক ও রদেরই টার্গেট করা হচ্ছে।

জানা গিয়েছে, মধ্যমগ্রামের এক বছর ৬৫-র বৃদ্ধ এই জালিয়াতের শিকার হয়েছেন। প্রথমে লালবাজারে গিয়ে অভিযোগ দায়ের করেন। পরে যান বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও। সেখানেই তিনি জানিয়েছেন এক তরুণী তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। সেখান থেকেই হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে তার কাছে। ভিডিওটি কেটে দিয়ে নম্বরটি ব্লক করার পরেই, দিল্লি পুলিশের সাইবার সেলের নাম করে তার কাছে অভিযোগ আসে। আপত্তিকর ভিডিও কল নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানানো হয়। বিষয়টি রফা করার জন্য প্রথমে ৬০ হাজার টাকা ও পরে দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। পরে ওই তরুণী আত্মঘাতী হয়েছে বলে ফের জানানো হয়। এরপরেই বৃদ্ধ আরও ৭ লক্ষ টাকা দিয়ে দেয়। পরে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, অপরিচিতদের সঙ্গে রাতে ভিডিও কলে কথা বলবেন না। প্রয়োজন হলে পুলিশের সাহায্য নিতে হবে।

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

ঘরেই বানান মরক্কোর বিখ্যাত চিকেন তাজিন, একবার খেলেই প্রেমে পড়বেন স্বাদের

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

সারাদিনের ক্লান্তিতে রাতের রান্নায় অনীহা? মাত্র ১৫ মিনিটে বানান স্বাস্থ্যকর এই ৫ পদ

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী