শ্যামাপ্রসাদ স্মরণে বাদ, বিজেপিতে কোনঠাসা দিলীপ?

এইদিনই জলপাইগুড়িতে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানান দিলীপ ঘোষ। কিন্তু বিজেপির অফিসিয়াল পেজে বাকিদের ছবি থাকলেও নেই দিলীপ ঘোষের ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণেও দলের অফিসিয়াল ফেসবুক পেজে ব্রাত্য করে রাখা হল দিলীপ ঘোষকে। রাজ্যজুড়ে বৃহস্পতিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Syama Prasad Mukherjee) বলিদান দিবস পালন করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছে বিজেপির একাধিক হেভিওয়েট নেতা। সেই শ্রদ্ধা জ্ঞাপনের ছবি দলের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিজেপির ফেসবুক পেজে রাজ্য স্তরের অনেক নেতার শ্রদ্ধা জ্ঞাপনের ছবি থাকলেও নেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ছবি। অথচ ওইদিনই দিলীপ ঘোষ জলপাইগুড়িতে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানিয়েছন। দিলীপ ঘোষকে ব্রাত্য করে রাখায় রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ফের প্রকাশ্যে এলো বিজেপির রাজ্য স্তরের নেতৃত্বের মধ্যে দ্বন্দ্বের রুপ।

উল্লেখ্য এর আগে দিলীপ ঘোষ বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন বলে রাজ্য রাজনীতিতে একট জল্পনা ছড়িয়েছিল। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ প্রশ্ন তুলেছেন, পরিকল্পিতভাবেই কি রাজ্য বিজেপিতে বিভিন্ন পদে থাকা নেতারা দিলীপ ঘোষকে ব্রাত্য করে রাখছেন? বিজেপির বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলের বিভিন্ন কমিটি থেকে পুরনোদের বাদ দিয়েছেন। যা নিয়ে মুখ খুলেছিলেন দিলীপ ঘোষ। এমনকি সুকান্ত মজুমদারের ‘অভিজ্ঞতা কম’ বলেও মন্তব্য করেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, সেই কারণে কি দিলীপের বিভিন্ন কর্মসূচির ছবি দলের অফিসিয়াল ফেসবুক পেজে না দেওয়ার সিদ্ধান্ত?

বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী, রাহুল সিনহা কলকাতায় শ্যামাপ্রসাদের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলা পার্টি অফিসে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানান। এইদিনই জলপাইগুড়িতে দলীয় কার্যালয়ে শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান দিলীপ ঘোষ। কিন্তু বিজেপির অফিসিয়াল পেজে বাকিদের ছবি থাকলেও নেই দিলীপ ঘোষের ছবি। আর যা নিয়ে ক্ষুব্ধ দিলীপ ঘোষের অনুগামীরাও।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর