দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিলীপের ট্যুইট, Old is Gold, নিঃশব্দে বার্তা বঙ্গ বিজেপিকে

Courtesy - Twitter and Google

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে পুরাতন চাল ভাতে বাড়ে। সেটাই নতুন করে দলের রাজ্য নেতৃত্বকে মনে করিয়ে দিলেন বঙ্গ বিজেপির(Bengal BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। আর সেটাও এমন একটা দিনে যেদিন দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের মুখোমুখি হতে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এদিন সকালে ট্যুইট করেছেন দিলীপ। বেশি কিছু কথা লেখেননি। শুধু একটা ছবি পোস্ট করেছেন তিনি। তাতে লেখা মাত্র ৩টি শব্দ, ‘Old is Gold’। দিলীপ নিজে হেরেছেন, কিন্তু তার থেকেও বেশি বঙ্গ বিজেপি নেতৃত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। নাম না করেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) এবং দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে(Sukanta Majumdar) কাঠগড়ায় তুলেছেন। দাবি করেছিলেন, ‘আমাকে যে কাঠি করে মেদিনীপুর থেকে সরানো হয়েছে, সেটা তো সকলেই জানে! আমি হারিনি। বিজেপি হেরেছে। আমাকে হারাতে গিয়ে মেদিনীপুর আসনটাও হাতছাড়া হয়ে গেল! আগে দল কী সিদ্ধান্ত নেয় দেখি, তার পরে আমি আমার সিদ্ধান্ত নেব।’ কী সেই সিদ্ধান্ত, সেটা এখনও সামনে আসেনি। তবে বঙ্গ বিজেপির সূত্রে জানা গিয়েছিল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা RSS তাঁকে নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে।  

দিলীপ দাবি করেছিলেন, ‘প্রার্থিতালিকা তৈরির আগে আমাকে দল কিছু জিজ্ঞাসা করেনি। যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা এর কারণ ব্যাখ্যা দিতে পারবেন। ‌মেদিনীপুরে সংগঠন তৈরি ছিল। তার পরেও কেন সরানো হল, সেটা খতিয়ে দেখা উচিত। মেদিনীপুর থেকে লড়লে এক লক্ষের বেশি ভোটে জিততাম।’ হারের পর অটলবিহারী বাজপেয়ীর একটি উক্তি পোস্ট করেছিলেন দিলীপ। তাতে লেখা ছিল, ‘আমার একটা কথা মাথায় রেখো, দলের পুরনো এক জন কর্মীকেও ভাঙতে দেওয়া যাবে না। প্রয়োজনে নতুন কার্যকর্তাদের ১০ জন আলাদা হয়ে যাক। কারণ পুরনো কার্যকর্তারাই আমাদের বিজয়ের ‘গ্যারান্টি’। খুব দ্রুত নতুন কার্যকর্তাদের ওপর ভরসা করা উচিত নয়।’ দিলীপের এই খোঁচার অভিমুখ যে শুভেন্দু ছিলেন সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। দিলীপের অনুগামীদের দাবি, শুভেন্দু নিজের পছন্দের প্রার্থীর হাতে দিলীপের তৈরি করা মেদিনীপুরের জমি তুলে দিতে চেয়েছিলেন। সেই কারণেই আসানসোলের বিধায়ককে নিয়ে আসা হয়েছিল মেদিনীপুরে। কিন্তু অগ্নিমিত্রা পালও জিততে পারলেন না। দিলীপের হারেও দলেরও বড় ক্ষতি হল।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ